16
May
২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। এই সময়কালে ৩১ মার্চ ২০২২ অবধি ব্যাংকের মোট ব্যবসার (ডিপোজিট ও অ্যাডভান্স) পরিমাণ ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ১৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৯৬ লক্ষ-কোটি টাকা হয়েছে। বন্ধন ব্যাংক দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৪টিতে ৫৬৩৯টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ২.৬৩ কোটি গ্রাহককে পরিষেবা দিয়ে চলেছে। এই ব্যাংকের মোট কর্মীর সংখ্যা ৬০২১১। চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে পূর্ববর্তী বছরের তুলনায় বন্ধন ব্যাংকের ডিপোজিট বুকের বৃদ্ধি ঘটেছে ২৪ শতাংশ। বর্তমানে মোট ডিপোজিটের পরিমাণ ৯৬৩৩১ কোটি টাকা। এইসময়ে, ব্যাংকের রিটেল ডিপোজিট বুকে ২১ শতাংশ ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি ঘটে হয়েছে ৭৪৪৪১ কোটি টাকা। বন্ধন ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ও…
