05
Apr
গ্রাহক ও সাধারন মানুষকে বিভিন্ন ধরণের আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকার জন্য সচেতন করার লক্ষ্যে ভারতের অন্যতম বৃহৎ আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা বাজাজ ফিনসার্ভ লিমিটেড শুরু করল ‘সাবধান রহিয়ে সেফ রহিয়ে’ ডিজিটাল ক্যাম্পেন। এই ক্যাম্পেনের প্রধান উদ্দেশ্য হল জেনারেল ইন্স্যুরেন্স সংক্রান্ত জালিয়াতি থেকে সংশ্লিষ্ট সকলকে সুরক্ষিত রাখা। ‘সাবধান রহিয়ে সেফ রহিয়ে’ ক্যাম্পেনের তৃতীয় পর্যায় চলছে বাজাজ ফিনসার্ভ লিমিটেড ও বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সকল সোস্যাল মিডিয়া প্লাটফর্মে। পলিসিহোল্ডারদের কোম্পানির তরফে পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন পলিসি বিষয়ক তথ্য যাচাই করতে এবং কি করা উচিত বা উচিত নয় তা জানতে নিকটবর্তী শাখায় যান বা অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bajajallianz.com/general-insurance.html) ভিজিট করেন।…
