07
Mar
সুস্বাস্থ্য এবং সুস্থ ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যতালিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই বেশির ভাগ ভারতীয় মহিলাই সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য আমন্ড বাদাম খেতে পছন্দ করেন। সম্প্রতি এমনটাই উঠে এসেছে ইউগভের এক সমীক্ষায়। ৭-২২ ডিসেম্বরের মধ্যে এই সমীক্ষা চালায় ইউগভ।দেশব্যাপী ৩,৯৫৯ জন মহিলার মধ্যে এই সমীক্ষা চালায় ইউগভ। সমীক্ষায় দেখা গেছে যে ৬৬% মহিলা মনে করেন ভিটামিন ই ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্কিন কেয়ার হিসেবে ভারতীয় মহিলাদের প্রথম পছন্দ ভিটামিন ই যুক্ত আমন্ড বাদাম। তাই ৫৯% মহিলা প্রতিদিন বাদাম খান, হয় ভিজিয়ে বা কাঁচা।সমীক্ষায় দেখা গেছে যে প্রকৃতপক্ষে যারা ৬ মাসেরও বেশি সময় ধরে বাদাম খাচ্ছেন তারা ইতিবাচক রিপোর্ট…
