Business

অক্ষয় কুমার পেপসিকো স্টিং-এর নতুন ক্যাম্পেনে

অক্ষয় কুমার পেপসিকো স্টিং-এর নতুন ক্যাম্পেনে

পেপসিকো ইন্ডিয়ার স্টিং এক জমজমাট নতুন সামার ক্যাম্পেন শুরু করে দিলো। এই ব্র্যান্ডের ‘এনার্জি বোলে তো স্টিং’ স্লোগানের ধারাবাহিকতা বজায় রেখে শুরু করা নতুন স্টিং ক্যাম্পেনের লক্ষ্য গ্রাহকদের মনোরঞ্জন করা। স্টিং-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও সুপারস্টার অক্ষয় কুমারকে নতুন টিভিসি’তে দেখা যাবে। আশা করা হচ্ছে, এই টিভিসি’র মাধ্যমে অক্ষয় কুমার পেপসিকো’র স্টিং ব্র্যান্ডকে দেশে আরও ভালভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।স্টিং-এর নতুন টিভিসি প্রচারিত হবে টিভি, ডিজিটাল, আউটডোর ও সোস্যাল মিডিয়ায়। স্টিং পাওয়া যায় সকল মডার্ন ও ট্রাডিশনাল রিটেল আউটলেটে এবং মুখ্য ই-কমার্স প্ল্যাটফর্ম গুলিতে। বর্তমানে স্টিং পাওয়া যাচ্ছে ২০০মিলি ও ২৫০মিলির ছোটো সিঙ্গল সার্ভ প্যাকে এবং ৫০০মিলির মাল্টি সার্ভ প্যাকে।
Read More
২০২২ সালে ৫০০ কোটি ডোজ উৎপাদন করবে ভারত: পররাষ্ট্র সচিব

২০২২ সালে ৫০০ কোটি ডোজ উৎপাদন করবে ভারত: পররাষ্ট্র সচিব

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ ফেব্রুয়ারি কোভিড সংক্রান্ত একটি ভার্চুয়াল গ্লোবাল অ্যাকশন  মিটিং-এর আয়োজন করেন। মিটিং-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। উল্লেখ্য,  বৈঠকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে, ভারতীয় প্রতিনিধি হিসাবে, এফএস শ্রিংলা ভারতের বৈশ্বিক কোভিড-১৯-র প্রতিক্রিয়া সম্পর্কে কিছু প্রাসঙ্গিক পয়েন্ট তুলে ধরেন। ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ অবধি, ভারত চারটি ভ্যাকসিন তৈরি করেছে--কোভ্যাক্সিন, কোভিশিল্ড, কোভোভ্যাক্স এবং জ্যানসেন। যা বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা অনুমোদিত। এছাড়া আরও তিনটি ভ্যাকসিন যথাক্রমে---সিওআরবি ইজেডওয়াইসিওভি-ডি এবং জিনোভা, অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের লক্ষ্য চলতি বছরে ৫ বিলিয়ন ভ্যাকসিনের ডোজ তৈরি করা।এফএস…
Read More
২০২২-এ তেজ-এর প্রাথমিক ব্যয় হবে প্রায় ১,০০০কোটি টাকা

২০২২-এ তেজ-এর প্রাথমিক ব্যয় হবে প্রায় ১,০০০কোটি টাকা

তেজ প্ল্যাটফর্মের সাথে বৃহত্তর প্রযুক্তি-নেতৃত্বাধীন গ্রাহক পরিষেবাতে পা রাখতে চলেছে হিরানন্দানি গ্রুপ। তেজ প্ল্যাটফর্মের মাধ্যমে হিরানন্দানি গ্রুপ সোশ্যাল মিডিয়া, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস, ই-কমার্স, পার্সোনাল মোবিলিটি, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স এবং ব্লকচেইন লিঙ্কযুক্ত সমাধানগুলির ক্ষেত্রে ফোকাস করবে। উল্লেখ্য,এর আগেও হিরানন্দানি গ্রুপ, য়োট্টা পরিকাঠামোর সাথে ডেটাসেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং এন্টারপ্রাইজ টেকনোলোজির সাথে সফলভাবে কাজ করেছে। হিরানন্দানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার থেকে তেজ  প্ল্যাটফর্মগুলির ২০২৩ এফওয়াই-এ ২৫০জনেরও বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এই বছরে পরিষেবাগুলি চালু করতে তেজ-এর প্রাথমিক ব্যয় হবে প্রায় ১,০০০কোটি টাকা৷ পরবর্তী ২-৩ বছরে তেজ-র আনুমানিক ৩,৫০০কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। বলবাহুল্য, গ্রুপটি ক্লাউড সমাধান, সাইবার-নিরাপত্তা এবং আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সির এবং  দক্ষতা ও…
Read More
ফেমিনা মিস ইন্ডিয়া: প্রতিযোগীদের মোজ প্রোফাইল আবশ্যিক

ফেমিনা মিস ইন্ডিয়া: প্রতিযোগীদের মোজ প্রোফাইল আবশ্যিক

আগ্রহী প্রতিযোগীদের তাদের প্রতিভা প্রদর্শন করতে ও 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২' প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদান করার উদ্দেশ্য নিয়ে ফেমিনা মিস ইন্ডিয়া ভারতের একনম্বর শর্ট ভিডিয়ো অ্যাপ মোজ-এর সঙ্গে এক এক্সক্লুসিভ পার্টনারশিপে আবদ্ধ হল। রাজ্য প্রতিনিধিদের নির্বাচন প্রক্রিয়ায় একটি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকবে, যেখানে শুধুমাত্র মোজ অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট অডিশন ভিডিয়ো টাস্ক জমা দেওয়া যাবে। এভাবে, সৌন্দর্য্য প্রতিনিধিদের জন্য মিস ইন্ডিয়া অর্গানাইজেশন একটি ডিজিটাল মিডিয়া স্পেসের ব্যবস্থা করেছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৫ মার্চ অবধি চালু থাকবে।‘ভিএলসিসি প্রেজেন্টস ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২'-এর লক্ষ্য তারুণ্যের ক্ষমতায়ন ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেরা ভারতীয় প্রতিভার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করা। ভার্চুয়াল ফর্ম্যাটে আয়োজিত…
Read More
সেন্টারের(আইসি)২৬ জন সদস্যকে সফ্ট স্কিলের ট্রেনিং দেবে বার্ড অ্যাকাডেমী

সেন্টারের(আইসি)২৬ জন সদস্যকে সফ্ট স্কিলের ট্রেনিং দেবে বার্ড অ্যাকাডেমী

সিকিম বায়ো-ডাইভারসিটি কনসারভেশন ও ফরেস্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের সাথে পার্টনারশিপ করেছে বার্ড অ্যাকাডেমী। এই পার্টনারশিপের উদ্দেশ্য হল অফিশিয়াল ইন্টারপ্রিটেশন সেন্টারের(আইসি)২৬ জন সদস্যকে সফ্ট স্কিলে প্রশিক্ষিত করে তোলা। যাতে তাঁরা সুষ্ঠ ভাবে গ্রাহক পরিষেবা প্রদান করতে পারেন।এই কর্মসূচীর লক্ষ্য হল আইসি সেন্টারের সদস্যদের তাদের দায়িত্ব সম্পর্কে অবগত ও আত্মবিশ্বাসী করে তোলা। যা পর্যটনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখে সফ্ট স্কিল ট্রেনিং-র জন্য সিকিম সরকার ২৬ জনকে নির্বাচিত করেন যাঁদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার সমান।বার্ড অ্যাকাডমী হল বার্ড গ্রুপের একটি প্রতিষ্ঠানিক শাখা। দেশব্যাপী হসপিটালিটি ইনড্রাস্টিতে যার ৫০ বছরের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। উল্লেখ্য, হসপিটালিটি ইনড্রাস্টিতে বিশেষ অবদানের জন্য সিকিম…
Read More
অবিক্রীত আবাসনের মাত্র ৪ শতাংশ কলকাতায়: প্রপটাইগার

অবিক্রীত আবাসনের মাত্র ৪ শতাংশ কলকাতায়: প্রপটাইগার

নতুন হাউসিং প্রজেক্ট লঞ্চের প্রতি দেখানো সংযম কলকাতার ডেভেলপারদের তাদের ইনভেন্টরি প্রোফাইল উন্নয়নে সাহায্য করেছে – তথ্যটি স্পষ্ট হয়েছে ভারতের ৮টি প্রধান আবাসিক বাজারের মধ্যে সবচেয়ে কম সংখ্যক অবিক্রীত আবাসন কলকাতায় রয়েছে, এই তথ্য থেকে। 'প্রপটাইগার ডট কম'-এর (অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি) প্রধান হাউজিং মার্কেটগুলির বিশ্লেষণ 'রিয়েল ইনসাইট রেসিডেন্সিয়াল – অ্যানুয়াল রাউন্ড-আপ ২০২১' অনুসারে, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের অবিক্রীত আবাসনের মাত্র ৪ শতাংশ রয়েছে কলকাতায়, অর্থাৎ ২৫,৭১৬ ইউনিট। ইনভেন্টরি ওভারহ্যাং (বর্তমান বিক্রয়ের ধারা অনুসারে ডেভেলপারগণ অবিক্রীত স্টক বিক্রি করতে যে সময় নেবেন) মাত্র ৩১ মাস, যা ৮টি প্রধান শহরের তুলনায় কলকাতায় নিম্নতম। কলকাতার ইনভেন্টরি প্রোফাইলে এই ইতিবাচক পরিবর্তনের…
Read More
অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে শিলিগুড়ির বাসিন্দা মনীশ

অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে শিলিগুড়ির বাসিন্দা মনীশ

আড্ডা৫২ চ্যাম্পিয়ন্স লিডারবোর্ড(এসিএল) ২০২১-এর ৯ জন ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নিলেন শিলিগুড়ির বাসিন্দা ৩৫ বছরের মনীশ। উল্লেখ্য, এক বছরব্যাপী এই লিডারবোর্ড প্রোগ্রামটি শেষ হয় ৩১ ডিসেম্বর। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি গোয়ার ডেল্টিন রয়্যালে অ্যাকশন-প্যাকড পোকারের ফাইনালে আটজন খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিলিগুড়ির মনীশ। এই অ্যাকশন-প্যাকড পোকারের পুরস্কার মূল্য হল ২০ লাখ টাকা।  ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, জয়পুর, জম্মু, পুনে ও রায়পুরের ফাইনালিস্টদের সাথে প্রতিদ্বন্দিতা করবেন মনীশ।কেমিক্যাল ইঞ্জিনিয়ার মনীশ তার বন্ধুদের সাথে কলেজে এই পোকার খেলা শুরু করেন। অবশেষে নিজ দক্ষতার জোরে তিনি ২০২১ সালে ডেল্টিন পোকার টুর্নামেন্টে প্রথম রানার আপ পজিশন নিশ্চিত করেন। এরপরই খেলার প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে।  অবশেষে ১৮৭…
Read More
মেটা ভারতের নির্বাচন প্রোটেক্ট করতে তৈরি

মেটা ভারতের নির্বাচন প্রোটেক্ট করতে তৈরি

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে নির্বাচনে। মেটা এই সময়ের মধ্যে মানুষ এবং তার প্ল্যাটফর্মকে প্রোটেক্ট করতে কীভাবে মেটা প্রস্তুত রয়েছে সে সম্পর্কে একটি আপডেট শেয়ার করছে। নির্বাচনের জন্য মেটার একটি বিস্তৃত কৌশল রয়েছে, যার মধ্যে রয়েছে হেট স্পিচ এবং কনটেন্ট সনাক্ত এবং অপসারণ করা যা সহিংসতাকে উস্কে দেয়, ভুল তথ্যের বিস্তার কমায়, রাজনৈতিক বিজ্ঞাপনকে স্বচ্ছ করা, স্থানীয় আইন লঙ্ঘন করে এমন সামগ্রী অপসারণ করতে নির্বাচনী  কর্তৃপক্ষের সাথে অংশীদার করা এবং লোকেদের সাহায্য করে ভোটের মাধ্যমে তাদের আওয়াজ তুলে ধরতে। মেটার মাধ্যমে  নির্বাচন পরিচালনা কেন্দ্র সক্রিয় করা হবে যাতে এটি এই নির্বাচনগুলির সাথে সম্পর্কিত…
Read More
ইন্ডিয়াতে অ্যালেক্সার বার্ষিকী উদযাপন করতে অ্যামাজনের ব্লকবাস্টার ডিল

ইন্ডিয়াতে অ্যালেক্সার বার্ষিকী উদযাপন করতে অ্যামাজনের ব্লকবাস্টার ডিল

ভারতে মাত্র চার বছর হল চালু হয়েছে ইকো স্মার্ট স্পিকার আলেক্সা। এরই মধ্যে শপিং-র জন্য কয়েক লক্ষ্য ভারতীয় আলেক্সা বিল্ট-ইন স্পিকার তথা আলেক্সার ভয়েস পরিষেবা ব্যবহার করেছেন। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে মেট্রো শহর গুলিতে ২০২০ সালে যেখানে ৫০ শতাংশ লোক আলেক্সার ভয়েস পরিষেবা ব্যবহার করেছেন, সেখানে ২০২১ সালে প্রায় ৬৮ শতাংশ লোক এই পরিষেবা ব্যবহার করেছে। উল্লেখ্য, বিগত বছরে মার্চ-এপ্রিল-এ কোভিড ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় গ্রাহকরা প্রতিদিন আলেক্সাকে প্রায় ১১, ৫০০টি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন।ইন্ডিয়াতে অ্যালেক্সার বার্ষিকী উদযাপন করতে অ্যামাজন ব্লকবাস্টার ডিল ঘোষণা করেছে। এই ডিল অনুযায়ী অ্যামাজন ইকো রেঞ্জের স্মার্ট স্পিকার এবং ডিসপ্লেগুলির ওপর ৫০% পর্যন্ত ছাড় রয়েছে, ফায়ার টিভি…
Read More
নোকিয়ার সহায়তায় ভি’র ৫জি ‘ভিওএনআর’ ট্রায়াল সফল

নোকিয়ার সহায়তায় ভি’র ৫জি ‘ভিওএনআর’ ট্রায়াল সফল

ভি'র টেকনোলজি পার্টনার নোকিয়ার সহায়তায় গুজরাটের গান্ধীনগরে ৫জি ট্রায়াল চলাকালীন ৫জি 'ভয়েস ওভার নিউ রেডিয়ো' (VoNR) সফল হয়েছে বলে জানিয়েছে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভি)। ভিওএনআর সলিউশন বাস্তবে চালু হওয়ার পর ভি তাদের গ্রাহকদের ৫জি হাই-ডেফিনিশন ভয়েস এক্সপিরিয়েন্স প্রদান করতে পারবে এবং ভবিষ্যতে আরও বেশকিছু উন্নতমানের ভয়েস অ্যাপ্লিকেশন প্রদান করবে। বর্তমানে, গুজরাটের গান্ধীনগরে ও মহারাষ্ট্রের পুনেতে ভি সরকারের বরাদ্দ করা ৫জি স্পেক্ট্রাম দ্বারা ৫জি ট্রায়াল চালাচ্ছে। ভিওএনআর ট্রায়াল পরিচালিত হয়েছে নোকিয়ার 'কম্প্রিহেন্সিভ পোর্টফোলিও অফ সলিউশন্স'-এর ভিত্তিতে, যার মধ্যে রয়েছে এয়ারস্কেল ৫জি আরএএন, ৫জি কোর ও আইপি মাল্টিমিডিয়া সাবসিস্টেম ভয়েস কোর। উল্লেখ্য, গান্ধীনগরে নোকিয়ার সঙ্গে ৫জি ট্রায়ালের সময়,…
Read More