17
Dec
২০১৩ সালে মাত্র ১০০ জন বিক্রেতাকে নিয়ে অ্যামাজন ভারতে যাত্রা শুরু করেছিল। এখন ভারতে অ্যামাজন-ডট-ইন’এ ১০ লক্ষের বেশি বিক্রেতা ব্যবসা চালাচ্ছে। এটি এখন দেশের বিক্রেতাদের কাছে সর্বাপেক্ষা জনপ্রিয় অনলাইন ডেস্টিনেশন। অ্যামাজনের বিক্রেতাদের ৯০ শতাংশেরও বেশি ‘স্মল অ্যান্ড লোকাল বিজনেসেস’ (এসএমবি) এবং মার্কেটপ্লেসে এদের অর্ধেক এসেছে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরগুলি থেকে। ভারতে যাত্রা শুরুর পর থেকে অ্যামাজন ই-কমার্সের ব্যাপারে এসএমবি-গুলিকে প্রয়োজনীয় সহায়তা জুগিয়ে চলেছে। দেশের সর্বত্র লোকাল নেবারহুড স্টোরসমূহের বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে অ্যামাজন ই-কমার্সকে তাদের বিভিন্ন প্রোগ্রামের অঙ্গীভূত করে নিয়েছে, যেমন লোকাল শপস অফ অ্যামাজন (অনলাইন সেলিংয়ের জন্য), অ্যামাজন ইজি (অ্যাসিস্টেড শপিংয়ের জন্য) ও আই হ্যাভ স্পেস…
