20
Dec
ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক টাটা মোটরস এক্সকন-২০২৩-এ তাদের উদ্ভাবনী এবং উন্নত পরিসরের ‘ফিউচার রেডি মবিলিটি সলিউশন’ নিয়ে হাজির হয়েছে। 'মুভিং ইন্ডিয়া ফরওয়ার্ড' থিমকে কেন্দ্র করে, কোম্পানিটি উদ্ভাবন, স্থায়িত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতি তার প্রতিশ্রুতিকে শক্তিশালী করেছে। টাটা মোটরস এক্সকনে যেসব মডেল দেখিয়েছে তার মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে উপযোগী ট্রাক এবং টিপার ছাড়াও, গ্রিন ফুয়েল, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ব্যাটারি চালিত যানবাহন রয়েছে ৷ এটি শিল্প সরঞ্জাম, এক্সেল এবং জেনসেটের জন্য ডিজাইন করা ইঞ্জিন চালু করেছে। এক্সকনে টাটা মোটরস বাণিজ্যিক গাড়ির যেই মডেলগুলি দেখিয়েছে তাদের মধ্যে অন্যতম টাটা প্রাইমা ৫৫২৮.এস এলএনজি এবং টাটা প্রাইমা ৩৫২৮.কে এলএনজি। টাটা প্রাইমা ই.২৮কে শোকেস করা…
