08
Feb
সড়ক নিরাপত্তাকে ওপর বিশেষ নজর দিয়ে 'রোড সেফটি মাস (১৮ জানুয়ারী - ১৭ ফেব্রুয়ারী ২০২৪) এর সাথে মিল রেখে, টয়োটা কির্লো স্কর মোটর (টিকেএম) আরভি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ২৪ ঘন্টা টয়োটা হ্যাকাথনের সফল সমাপ্তির ঘোষণা করেছে৷ ২৪ ঘন্টা-হ্যাকাথন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান অতিথি- শ্রী এইচ সি বালাকৃষ্ণ, এমএলএ মাগাদি( Magadi) এবং চেয়ারম্যান - কর্ণাটক রোড ডেভেলপমেন্ট লিমিটেড, কর্ণাটক সরকার, শরথ বাচে গৌড়া, চেয়ারম্যান- কর্ণাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (KEONICS), সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শিক্ষা এবং সড়ক নিরাপত্তা হল টিকেএম-এর কোরসিএসআর-এর অন্য তম প্রধান স্তম্ভ। এই উদ্যোগের মাধ্যমে, টিকেএম বেঙ্গালুরু ভিত্তিক বিভিন্ন বেসরকারী এবং সরকারী স্কুলের…
