03
Apr
সত্যজিৎ রায় শুধুমাত্র বাংলা নয়, সারা বিশ্বের সিনে অনুরাগীদের জন্যই এক অনুপ্রেরণা। তাঁর তৈরি সিনেমা এখনও বিশ্বের সেরা ছবির তালিকায় অনায়াসেই জায়গা করে নেয়। এমন মানুষের ম্যাজিকে মুগ্ধ বলিউড তারকা আয়ুষ্মান খুরানা । ‘মাস্টার স্টোরিটেলার’কে তিনি জানালেন কুর্নিশ। জানালেন তাঁর নিজের উপলব্ধির কথা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ম্যাগাজিনের পক্ষ থেকে ১০০ বছরের সেরা ১০০ সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছিল ।আর তাতেই জায়গা করে নেয় সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খবর শেয়ার করে আয়ুষ্মান লেখেন, “আমাদের সবাইকে অনুপ্রেরণা দেন সত্যজিৎ রায় ।তাঁর সিনেমার মধ্যে প্রতিবার আপনি কিছু না কিছু আবিষ্কার করতে পারবেন। সিনেমা যে কতটা অনুপ্রেরণামূলক হতে পারে…
