বাঁকুড়ার বাস স্ট্যান্ড রোডে ওভাল ইভি নামে নতুন শোরুম লঞ্চ করেছে অ্যাম্পিয়ার। এখানে এক ছাদের নিচেই স্কুটার কেনা ও মেরামতের সব সুবিধা মিলবে। নতুন এই সেন্টারে এসে গ্রাহকেরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি কথা বলে সব খুঁটিনাটি বুঝে পছন্দের স্কুটার বেছে নিতে পারবেন। গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির এই উদ্যোগ বাঁকুড়াবাসীর কাছে পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটারের ব্যবহার আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
এখানে পরিবার থেকে শুরু করে তরুণ প্রজন্ম সকলের জন্যই থাকছে আলাদা আলাদা স্কুটার। যেমন পারিবারিক ব্যবহারের জন্য বানানো হয়েছে সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির ম্যাগনাস জি ম্যাক্স এবং আরামদায়ক সফরের জন্য তৈরি করা হয়েছে ম্যাগনাস নিও। পাশাপাশি কলেজপড়ুয়াদের কথা মাথায় রেখে আনা হয়েছে অ্যাম্পিয়ার রিও ভাইব।
নেক্সাস ইএক্স+ এবং ম্যাগনাস জি ম্যাক্স মডেলে ৩০টিরও বেশি স্মার্ট কানেক্টেড ফিচার রয়েছে। উন্নত এলএফপি ব্যাটারি প্রযুক্তি এবং ৫ বছর বা ৭৫,০০০ কিমি ব্যাটারি ওয়ারেন্টি রাইডারদের নির্ভরযোগ্য ও নিরাপদ যাতায়াতের ভরসা জোগায়।
অ্যাম্পিয়ারের স্কুটারগুলো ভারতের কঠিন রাস্তায় চালিয়ে দেখা হয়েছে। ইন্টেলিপ্যাকযুক্ত ম্যাগনাস জি ম্যাক্স মাত্র ১৫ দিনে অরুণাচল থেকে কচ্ছ পর্যন্ত প্রায় ৪,০০০ কিলোমিটার পথ সফলভাবে অতিক্রম করেছে। নেক্সাস স্কুটারও কল্লি হিলসের ৭০টি ঝুঁকিপূর্ণ বাঁক ও ১৩,২০০ ফুট উঁচু শিপকি লা পাস পেরিয়ে নিজের দুর্দান্ত ক্ষমতার প্রমাণ দিয়েছে।
গ্রিভস ইলেকট্রিক মোবিলিটির রিটেইল ও সার্ভিস নেটওয়ার্ক বৃদ্ধির নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবেই বাঁকুড়ায় এই নতুন শোরুম খোলা হয়েছে। এর ফলে গ্রাহকদের কাছে আরও সহজেই পণ্য ও বিক্রয়োত্তর পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। বাঁকুড়ার এই নতুন সংযোজন স্থানীয় গ্রাহকদের সঙ্গে অ্যাম্পিয়ারের সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বৈদ্যুতিক পরিবহনের সুযোগ বাড়ানোর পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাঁকুড়ায় খুললো অ্যাম্পিয়ার-এর নউন শোরুম
