29
Sep
বাইশ গজ হোক কিংবা তার বাইরে, তিনি ভারতীয় ক্রিকেটের 'দাদা'। বিতর্কিত, ক্ষতবিক্ষত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অধিনায়কের ভূমিকায় তিনি এসেছিলেন বলেই, একদিন বদলে গিয়েছিল 'ভারত' নামক দেশটির ক্রিকেট-দর্শন। প্রায় নুইয়ে পড়া ঘাড় ফের তুলে দাঁড়ানোর সাহস এসেছিল ফিরে। নতুন করে শ্বাস নিয়েছিল বিদেশের মাটিতে চোখ চোখ রেখে লড়ার বিশ্বাস। তিনি লর্ডসের ব্যালকনিতে গেঁথে যাওয়া জার্সি-খোলা ঔদ্ধত্য। তিনি বলের গায়ে 'বাপি বাড়ি যা' ঠিকানা লিখে দেওয়া আত্মবিশ্বাস। তরুণের স্বপ্ন তিনি, জনগণমনের অধিনায়ক, বাংলার আন্তর্জাতিক মুখ তিনি। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর বাস্তব জীবনের গল্প আক্ষরিক অর্থেই সিনেমার মতো, প্রতিপদে রয়েছে মোড়। এবার সেই গল্পই পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লভ ফিল্মস। সেপ্টেম্বরের শুরুতেই…
