Entertainment

কর্মসূত্রে বাইরে থাকলেও কোজাগরী লক্ষ্মীপুজোয় অর্পিতার ঠিকানা তাঁর নিজের বাড়ি

কর্মসূত্রে বাইরে থাকলেও কোজাগরী লক্ষ্মীপুজোয় অর্পিতার ঠিকানা তাঁর নিজের বাড়ি

কাজের সূত্রে বছরের বেশির ভাগ সময়েই শহরের বাইরে কাটাতে হয় অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়কে। ফলে সারা বছর খুব কমই একসঙ্গে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে। কিন্তু যা-ই হোক না কেন, বছরে এক দিন তিনি বালিগঞ্জে নিজের বাড়িতে ঠিক চলে আসেন আর এ দিন কোনও নড়চড়ও হয় না। এক ফ্রেমে দেখা যায় তাঁদের দুজনকে। বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপুজোর আয়োজন করা হয়। আবার এ দিন লক্ষ্মীপুজোর পাশাপাশি বাড়িতে সত্যনারায়ণের পুজোও হয়। আর সেই পুজোর সিন্নি মাখার দায়িত্বে থাকেন আমাদের সকলের প্রিয় বুম্বাদা।শোনা গেছে গত কাল রাত থেকেই নাকি শুরু হয়ে গিয়েছে তাঁদের পূজোর প্রস্তুতি। গত কালই কলকাতা এসেছেন অর্পিতা। আর এসেই  কোমর…
Read More
বলিউডে ফিরলেন বিনোদ মেহরার পুত্র

বলিউডে ফিরলেন বিনোদ মেহরার পুত্র

 ‘বাজার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রোহণ বিনোদ মেহরার। কিন্তু তাঁকে আর  বড়পর্দায় দেখা যায়নি। পাঁচ বছর পর আবার পর্দায় ফিরলেন তিনি। তাঁকে ডিজনি-হটস্টার-এর ওয়েবসিরিজ ‘কালা’-তে দেখা গেল । এই দীর্ঘ ব্যবধানের প্রসঙ্গে রোহণ বলেন, ‘বাজার ছবির পর আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা অনেক বেশি। এখানে দারুণ অভিনেতারা রয়েছেন। আমাকে আবার গোড়া থেকে শুরু করতে হয়েছিল। অনেক অডিশন দিয়েছি। বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু হাল ছাড়িনি। আমি মনেপ্রাণে শুধু অভিনয়ই করতে চেয়েছি।’ ওটিটির হাত ধরে অভিনয় জগতে প্রত্যাবর্তন হল রোহণের। তিনি বলেন, ‘ওটিটি আমাদের সকলের জন্য অনেক বড় উপহার। আমাদের মতো অভিনেতারা এখানে কাজের সুযোগ পাচ্ছে। তবে এখন…
Read More
কুমোরটুলির রাজকুমার – শান্তনু মহেশ্বরী

কুমোরটুলির রাজকুমার – শান্তনু মহেশ্বরী

ফটোগ্রাফারদের জন্য যে পোজটা দিলেন শান্তনু মহেশ্বরী সেটা খাস কলকাতার ভাসান নাচের মুদ্রা। যে নাচের শুরু কুমোরটুলির গঙ্গার পাড় থেকে। সেই পাঁচ বছর বয়সে। জন্ম ও বেড়ে ওঠা সুতানুটির সরু গলিতে ।তাই এ শহর জানে শান্তনুর সব কিছু। ‘কুমোরপাড়ায় আমাদের বাড়ি। একটু আধটু ঠাকুর গড়তে জানি আমিও ।’ বাংলা উচ্চারণে হালকা অবাঙালি টান। সেই আদলেই কথা বলে ‘রীতেশ কুমার’। প্রতীম ডি গুপ্তর নতুন ছবি ‘চালচ্চিত্র’র অবাঙালি পুলিস অফিসার।  ‘এই প্রথম আমি বাংলা ছবিতে অভিনয় করলাম। রীতেশ কুমারের সংলাপ বাংলায় হলেও একটা মাড়োয়ারি টান আছে’, খুশিতে উপচে পড়ছেন শান্তনু। ‘আমি স্বপ্নেও ভাবিনি সঞ্জয় লীলা বনশালির ছবিতে অভিনয় করব, তেমন এটাও কল্পনা করিনি…
Read More
বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ

বঙ্গবন্ধুর চরিত্রে বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ

চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। শুক্রবার বঙ্গবন্ধুর এই বায়োপিক ভারতে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার শহরে ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন  বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ। তার আগে আনন্দবাজারকে এই ছবিতে কাজের অভিজ্ঞতা শোনালেন। বাংলাদেশে এই ছবি সাড়া জাগিয়েছে। কিন্তু মুজিবুর রহমানের চরিত্র মানে, সেখানে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হত। প্রস্তাব আসার পর সমালোচনার ভয় ছিল না? আরিফিন সপাট বললেন, ‘‘প্রত্যেকে বলেছিলেন ভুল কাস্টিং হয়েছে! এখন তাঁরাই প্রশংসা করছেন।’’ আরিফিন জানালেন, লোকে কথা বলবেই। তা নিয়ে তিনি বিচলিত নন। অভিনেতা যোগ করলেন, ‘‘শ্যাম বেনেগাল এই উপমহাদেশের এক জন কিংবদন্তি পরিচালক। তাঁর সিদ্ধান্তকে সহজে ফেলে দেওয়া যায়…
Read More
মেয়ের টানে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর

মেয়ের টানে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর

ছয় মাসের জন্য অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর। একসময় বলিউডে 'চকলেট বয়' নামে পরিচিত এই অভিনেতা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলিউড অভিনেতা বলেন, আমি কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে আমার মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই। এর আগে গুঞ্জন ছিল রণবীর কাপুর অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। অবশেষে তা সত্যি হলো। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।উল্লেখ্য, সিনেমার শুটিংয়ের কারণে রাহাকে বেশি সময় দিতে পারেন না বলে জানান তিনি। যে কারণে ছয় মাস ক্যামেরা থেকে দূরে থাকবেন তিনি।
Read More
Diljit Dosanjh and Sia collaborate on fusion track ‘Hass Hass’

Diljit Dosanjh and Sia collaborate on fusion track ‘Hass Hass’

Punjabi singer Diljit Dosanjh released his latest song "Haas Haas" in collaboration with "Cheap Thrills" popstar Sia on Thursday evening. In his Instagram post announcing the launch of the song, Diljit wrote that ‘queen’ Sia won his 'Dil' with his Punjabi verse on the track. As soon as Diljit shared the song on his Instagram handle, his fans expressed their excitement for the brand-new collaboration.The song's record label, Warner Music India, commented, “Who else is excited to have Diljit Sia sing with him in Punjabi? 🤯" wrote some of Diljit's Canadian fans, "Sia speaks better Punjabi than half of the…
Read More
Baazigar’ Actor Dalip Tahil Sentenced To Two Months In Jail For 2018 Drunk Driving Case

Baazigar’ Actor Dalip Tahil Sentenced To Two Months In Jail For 2018 Drunk Driving Case

Actor Dalip Tahal who is well known for his work in Hum hai Raahi Pyaar ke, Baazigar, Qayamat se Qayamat tak, Raja, Pyaar ki Miss call and many more has been sentenced to 2-month jail for 2018 drunk driving case. The 65-year-old actor was found guilty for driving a car under the influence of alcohol and ramming his car into an autorickshaw, due to which a woman got injured at Khar. According to media reports, a magistrate court has found the actor guilty and punished him on the basis of the doctor's testimony, where the medical practitioner confirmed that there…
Read More
বলিউডে নতুন মাইলফলক জুড়ল জয়া

বলিউডে নতুন মাইলফলক জুড়ল জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রায় প্রতিটি সিনেমাই ব্যবসাসফল হওয়ার পাশাপাশি তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। কয়েক মাস আগে তার অভিনীত 'অর্ধাঙ্গিনী' ছবিটি সুপারহিট হয়েছে। সে রেশ থেকে মুক্তি পেতেই নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন এই অভিনেত্রী। গতকাল মুক্তি পেয়েছে জয়ার 'দশম অবতার'। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে দর্শকরা জয়াকে দেখতে পাচ্ছেন শ্রীজিতের নির্দেশনায়। প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং যীশু সেনগুপ্তের মতো জনপ্রিয় তারকারা সিনেমাটিতে জয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। যার কারণে প্রথম থেকেই ছবিটিকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। যার প্রমাণ মিলেছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়েছে 'দশম অবতার'।…
Read More
পুরনো দ্বন্দ্ব মিটিয়ে সালমানের ছবিতে গান গাইল অরিজিত

পুরনো দ্বন্দ্ব মিটিয়ে সালমানের ছবিতে গান গাইল অরিজিত

অবশেষে সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে ৯ বছরের দ্বন্দ্বের অবসান হল। সালমান খানের নতুন ছবি 'টাইগার ৩'-এ গান গেয়েছেন অরিজিৎ সিং। সালমান খান নিজেই এই খবর ভক্তদের জানিয়েছেন। ক্যাটরিনার সঙ্গে গানের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সালমান খানের জন্য এর আগে কখনও গান করেননি অরিজিৎ সিং। ফলে অরিজিতের কণ্ঠে ভাইজানের ডুয়েট পর্দায় কেমন হবে তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।বৃহস্পতিবার বিকেলে সালমান খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “প্রথম গানের প্রথম ঝলক। আর হ্যাঁ, এটা আমার জন্য অরিজিৎ সিংয়ের প্রথম গান। গানটির শিরোনাম 'লেকে প্রভু কা নাম'। গানটি ২৩ অক্টোবর মুক্তি পাবে৷ ১২ নভেম্বর দীপাবলিতে টাইগার ৩ মুক্তি…
Read More
১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি শিল্পার!  

১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি শিল্পার!  

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। শোনা যায় সেই সময়ই  থেকেই নাকি বিচ্ছেদের কথা ভাবছেন শিল্পা শেট্টি। প্রকাশ্যে এসেছিলো রাজ ও শিল্পার প্রেমের ছবিও।নভেম্বর মাসে সেই ছবি মুক্তি পাওয়ার কথা। তাঁদের মধ্যে বিচ্ছেদের কোনও চিহ্নই চোখে পড়েনি। কিন্তু হঠাৎই ষষ্ঠীর সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা করলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। তবে রাজের এই বার্তাকে  গুরুত্ব দিতে রাজি নন শিল্পার অনুরাগীরা। অনেকেই মনে করছেন আসন্ন ছবি প্রচারের ফিকির হিসাবেই সমাজমাধ্যমে এই বার্তা দিয়েছেন রাজ। রাজের আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’। গল্পে রাজ হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। অনেকের ধারণা, সেই কারণেই বিচ্ছেদের কথা জানিয়েছেন রাজ।…
Read More