18
Oct
দক্ষিণী সুপারস্টার বিজয় থলপতি অভিনীত ‘লিও’ ছবি মুক্তি পাওয়া কথা চলতি মাসেই।তবে মুক্তির আগেই বিতর্কে ‘লিও’।ছবির প্রচার ঝলক মুক্তির অনুষ্ঠানে চেন্নাইয়ের এক প্রেক্ষাগৃহে ভাঙচুর চালান অনুরাগীরা।সমাজমাধ্যমের পাতায় শেয়ার করা ছবি ও ভিডিয়োর মাধ্যমে সেই ভাঙচুরের ভিডিও দেখা মাত্রই কড়া পদক্ষেপ নেয় তামিলনাড়ু সরকার।সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘লিও’-র প্রচার ঝলক মুক্তিকে ঘিরে আর কোনও অনুষ্ঠানের অনুমতি মিলবে না।শুধু তাই-ই নয়, গোটা তামিলনাড়ুতে ‘লিও’ ছবির ভোর ৪টে ও ৭টার শো প্রদর্শনও বাতিল করা হয়েছে সরকারের তরফে। তবে খবর, নির্ধারিত দিন অর্থাৎ ১৯ অক্টোবরই মুক্তি পাচ্ছে বিজয় থলপতির ছবি।
