খেলা দেখতে এসে আইফোন হারালেন উর্বশী

বলিউডের সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকাদের মধ্যে উর্বশী রাউতেলার নাম সবসময়ই শীর্ষে থাকে। একের পর এক বিতর্ক ও সমালোচনার জন্ম দিতে অতুলনীয় উর্বশী! কিন্তু এবার আইফোন হারিয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী। সাধারণ আইফোন নয়, সোনার আইফোন। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে আইফোন হারিয়েছেন এই অভিনেত্রী।

১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে এসেছিলেন অনেক তারকা। তাদের মধ্যে উর্বশী রাউতেলার নামও ছিল। অভিনেত্রী তার ম্যাচের টিকিটের পাশাপাশি স্টেডিয়ামে তোলা ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিন্তু তার পরেই ঘটে বিপত্তি। উর্বশীর আইফোন হারিয়ে যায়।

১৫ অক্টোবর (রবিবার) উর্বশী সোশ্যাল মিডিয়ায় তার ফোন হারিয়েছেন বলে দাবি করেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হারিয়ে যায় ২৪ ক্যারেট সোনার আইফোন। তিনি সোশ্যাল মিডিয়ায় এটি খুঁজে পেতে আবেদন করেছিলেন।
উর্বশী তার পোস্টে লিখেছেন, ‘আমি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার আসলজ ২৪ ক্যারেট সোনার ফোন হারিয়েছি! যদি কেউ এটি দেখে থাকেন, দয়া করে সাহায্য করুন। শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন!

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *