06
Oct
নিত্যদিন ইডির তলব বলিউডের তারকাদের। নেপথ্যে মহাদেব গেমিং অ্যাপ। কর্ণধার বসে আছেন দুবাইতে। একের পর এক বলিতারকাদের সমন পাঠাচ্ছে। ইতিমধ্যেই সমন পেয়েছেন রণবীর কপূর, শ্রদ্ধা কপূর, কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানের মতো তারকারা। এ ছাড়াও ইডির নজরে রয়েছেন বলিউডের আরও ১৭ জন তারকা। সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতার নামও। অনলাইনে বেটিং কিংবা গেম খেলা বেশ জনপ্রিয় যুবাদের মধ্যে। যেমনটা খেলার ক্ষেত্রে হয়ে থাকে। বিশ্বকাপ কিংবা বড় কোনও খেলার আগে খেলোয়াড়রা…
