29
Aug
পাঠান ছবির পর এই বছর বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে "গদর ২"। দর্শকদের থেকে দারুণ সাড়া পাচ্ছে অনিল শর্মা পরিচালিত এই ছবি। মুখ্য ভূমিকায় আছেন সানি দেওল এবং আমিশা প্যাটেল। সঙ্গে উৎকর্ষ শর্মা এবং সিমরত কৌর আছেন। যে সপ্তাহে "গদর ২" রিলিজ করে সেই সপ্তাহান্তে একটি বিশেষ স্ক্রিনিং এর আয়োজন করা হয়। সেখানে সপরিবারে দেখা গিয়েছিল সানি দেওল। তাঁর সঙ্গে ববি দেওল এষা দেওল, এবং অহনা দেওল ছিলেন। এই বিষয়ে বলে রাখা ভালো ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান হলেন সানি এবং ববি। অন্যদিকে হেমা অর্থাৎ ধর্মেন্দ্রর দ্বিতীয় পক্ষের স্ত্রীর দুই মেয়ে হলেন এষা এবং অহনা। সম্প্রতি ববি এবং সানির সঙ্গে…
