কপিল শর্মার শো-তে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সাইফ আলি খান ও কারিনাকে

বলিউডের জনপ্রিয় দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান খুব শীঘ্রই কমেডিয়ান কপিল শর্মার জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে একসঙ্গে হাজির হতে চলেছেন। শো-টির পঞ্চম সিজনে তাঁদের উপস্থিতি দর্শকদের জন্য একটি বিশেষ চমক হতে যাচ্ছে।

‘জাগরণ’-এর প্রতিবেদন অনুযায়ী, বলিউড ও ক্রিকেট জগতের অনেক তারকাকে অতীতে এই কমেডি শো-তে দেখা গেছে, আর এবার সেখানে আসছেন কারিনা ও সাইফ। আশা করা হচ্ছে, তাঁদের উপস্থিতিতে শো-টি বেশ উপভোগ্য হয়ে উঠবে; বিশেষ করে তাঁদের রসবোধ, হাস্যরসাত্মক আচরণ এবং খুনসুটি দর্শকদের দারুণ আনন্দ দেবে। শো-টির একটি নতুন প্রোমোও প্রকাশ করা হয়েছে, যা এই পর্বটি দেখার জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

কারিনা কাপুর ও সাইফ আলী খান বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি; তাঁদের প্রায়শই বিভিন্ন চলচ্চিত্র-সংক্রান্ত অনুষ্ঠান বা জনসমক্ষে একসঙ্গে দেখা যায়। কপিল শর্মার শো-তে তাঁদের এই যৌথ উপস্থিতি দর্শকদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মজার গল্প শোনার সুযোগ করে দেবে।

By Arpita Debnath