12
Apr
শ্যুটিং করতে গিয়ে এবার দুর্ঘটনার কবলে সঞ্জয় দত্ত। সূত্র মারফত পাওয়া খবর অনুসারে, বোমা বিস্ফোরণের দৃশ্য়ের শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউডের তারকা অভিনেতা। কন্নড়ের 'কেডি' নামক ছবিতে একজন ভিলেনের চরিত্রে দেখা যাবে 'সঞ্জু বাবা'-কে। স্বভাবতই এত বড় তারকার দুর্ঘটনার খবরে চিন্তিত বলিউড। বুধবার অর্থাৎ ১২ এপ্রিল বেঙ্গালুরুতে কন্নড় ছবি ‘কেডি’-র শ্যুটিং করছিলেন সঞ্জয়। শ্যুটিং চলছিল বোমা বিস্ফোরণের দৃশ্য। সেই বিস্ফোরণেই আহত হন বলিউডের 'খলনায়ক'। অভিনেতার কনুই, হাত ও মুখে আঘাত লেগেছে বলে খবর। সঙ্গে সঙ্গেই অভিনেতাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আপাতত, শ্যুটিং বন্ধ রয়েছে। অ্যাকশন ডিরেক্টর ডক্টর রবি ভার্মাই ক্যামেরার নেপথ্যে ছিলেন। তবে ঠিক কীভাবে সঞ্জয় দত্ত…
