03
Feb
মাত্র ৭ দিনেই বক্স অফিস তোলপাড় করে ফেলেছে শাহরুখের ছবি পাঠান। ইতোমধ্যেই সারা বিশ্ব জুড়ে বক্স অফিসে সুনামি ডেকে এনেছে এই ছবি। চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ খান। গোটা বলিউডই যেন অপেক্ষায় ছিল তাঁর, সেই অপেক্ষার অবসান ঘটতেই ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। সপ্তমদিনে নয়া রেকর্ড গড়ল এই ছবি। সাতদিনে শুধুমাত্র ভারতে এই ছবির কালেকশন ৩৯৫ কোটি টাকা। এছাড়া সারা বিশ্বে এই ছবির কালেকশন ২৩৯ কোটি টাকা। সব মিলিয়ে মোট ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এক সপ্তাহের আয়ের নিরিখে সর্বকালের সেরা হিন্দি ছবি হয়ে উঠেছে ‘পাঠান’। পাশাপাশি সবচেয়ে দ্রুত এই ছবি পার করে ফেলল ৩০০ কোটির…
