02
Jan
নববর্ষের প্রথম দিন প্রকাশ্যে এল 'উইন্ডোজ প্রোডাকশন'-এর আগামী ছবি 'ফাটাফাটি'র নতুন পোস্টার। মুখ্য ভূমিকায় ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। শুরু হল নতুন বছর। ২০২৩ সাল যাতে আপনার 'ফাটাফাটি' কাটে সেই দায়িত্ব নিল 'উইন্ডোজ'। ১ জানুয়ারি, প্রকাশ্যে এল তাঁদের নতুন ছবির নতুন পোস্টার। মার্চ মাসে মুক্তি পাবে 'ফাটাফাটি'। এদিন ছবির নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “বছর শুরু হোক 'ফাটাফাটি' খবর দিয়ে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, উইনডোজ প্রযোজিত, অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ফাটাফাটি আসছে এই মার্চে! এ বছর আপনার মোটামুটি নয়, ফাটাফাটি কাটুক”। প্রসঙ্গত, গত বছর নারী দিবসে চমক দেয় 'উইন্ডোজ প্রোডাকশন হাউস'-এর। বছর আড়াই আগে ২০২০ সালে আন্তর্জাতিক নারী…
