21
Nov
বৃথা গেল সমস্ত চেষ্টা, ফেরা হলো না আর। জীবনযুদ্ধে শেষপর্যন্ত হার মানতে হল ঐন্দ্রিলাকে। ২০ দিনের লড়াই শেষে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এবার মিরাকল হল না। মাত্র ২৪ বছরেই থমকে গেলো তার জীবন। গতকাল রবিবার সকালে জানা যায় পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তারপর থেকে গভীর সংকটজনক অবস্থায় চলে যান তিনি৷ এর আগে দু'বার ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি যুদ্ধ জয় করে ফিরেছিলেন। ১ নভেম্বর তার ব্রেন স্ট্রোক হওয়ায় ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাওড়ার হাসপাতালেই তিনি এই মাসের শুরু থেকে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু কোনওভাবেই আর তিনি সেই কেবিন থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারলেন না। ২০১৫ সালে অস্থিমজ্জায়…
