11
Nov
দুঃখ সংবাদ, আবার একবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। কিছু দিন আগেই জিম করতে গিয়ে মৃত্যু হয়েছিল কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের। প্রায় একইভাবে জিম করার পর রাতে অভিনেতা সিদ্ধার্থ শুক্লও প্রয়াত হন। মৃত্যুর কারণ হৃদরোগ। ৪৬ বছর বয়সী টেলি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশীর ক্ষেত্রেও বিষয়টি একই হল। জিম করতে গিয়েই হৃদরোগ, মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। সূত্রের খবর, জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। তাঁকে সঙ্গে সঙ্গে সেখান থেকে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসা চললেও শেষমেষ তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে চলে গিয়ে সিদ্ধান্ত স্ত্রী এবং দুই সন্তানকে রেখে গেলেন। তাঁর…
