06
Sep
আগেই ঘোষণা এসেছিল সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এবার জানা গেল শিগগির ছবিটিতে নিজের অংশের শুটিং শুরু করতে যাচ্ছেন শাহরুখ খান। ই-টাইমসের খবর অনুসারে, চলতি মাসেই শুরু হবে ‘টাইগার থ্রি’র শাহরুখের অংশের শুটিং। গত বছরের মার্চ মাসে ‘টাইগার থ্রি’-র শুটিং শুরু হয়েছিল। মণীশ শর্মা পরিচালিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তবে ছবিটিতে অতিথি হিসেবে উপস্থিত হতে দেখা যাবে শাহরুখকে। শাহরুখ যে দৃশ্যগুলোতে অভিনয় করবেন, তারই শুটিং হবে চলতি মাসের শেষের দিকে। জানা গেছে, সব মিলিয়ে ১০ দিনের শুটিং করবেন শাহরুখ। যেখানে শাহরুখের পাশাপাশি সালমানও উপস্থিত থাকবেন। এ নিয়ে…
