19
Sep
যতই পেশাদার হন, গোপন ইচ্ছা থাকে তারকাদের মনেও। এক তারকা অন্য তারকাকে মনে মনে কামনা করে রোমাঞ্চিত হন। এমন তথ্য অনেক বারই প্রকাশ্যে এসেছে। জানাজানি হতে শোরগোল পড়েছে। যেমন, ফাঁস হয়ে পড়েছে কারিনা কাপুরের কৈশোরের প্রেম। তার পর, সাইফ-ঘরনির মন গিয়েছিল ‘টাইটানিক’-এর নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রতি। আবার চাঞ্চল্যকর তথ্য শোনা গেল সম্প্রতি। প্রভাসের সঙ্গে কৃতি শ্যাননের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝে বেরিয়ে পড়ল সেই খবর। দীপিকা পাড়ুকোনকে পছন্দ করেন কৃতি। একবার এক সাক্ষাৎকারে বলে ফেলেছিলেন, যদি কখনো সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন, তবে বিপরীতে নায়িকা যেন হন দীপিকা। ‘গেহেরাইয়া’ অভিনেত্রীকে খুব ‘হট’ লাগে কৃতির, কেমন সুন্দর, দীর্ঘাঙ্গী এ সবই বলেছিলেন আবেগের…
