27
Aug
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে ‘সিনেমা নিয়ে বলতে গিয়ে বলা যায় লিঙ্গ রাজনীতির ময়াল সাপটিকে কী করে নিয়ন্ত্রণ করতে হবে, সে-বিষয়ে অজ্ঞানতা তখনও ছিল, এখনও আছে। মেয়েদের কী করে মাপতে হবে তা নিয়ে ধোঁয়াশা তখনও ছিল, এখনও আছে। ভারতীয় পুরুষ সমাজ যারা চারটি হাতের অধিকারী মেয়েকে ‘দেবী’ বানায়, এদিকে দু’টি হাতওয়ালা সুস্থ ও স্বাভাবিক মেয়েদের বেধড়ক মারে? আসলে, যথেষ্ট এডুকেটেড নয় বলে এই বীরপুঙ্গবরা বুঝতে পারে না যে, চার হাতের মেয়ে বাস্তবে হয় না। যদি এমন মেয়ে ভূমিষ্ঠ হয়, তাহলে চিকিৎসা বিজ্ঞান ‘অ-স্বাভাবিক’ শিশু বলেই তাকে গণ্য করবে। ‘লক্ষ্মী ছেলে’ আমাদের চোখে আঙুল দিয়ে আবারও বলে, জলজ্যান্ত একটি মেয়েকে ‘দেবী’ বানাতে…
