14
Feb
বিয়ে হয়েছে সদ্দ্যই এরই মাঝে উঠছে বিচ্ছেদের সুর৷ ঘর ভাঙতে চলেছে টলি তারকা জিতু ও নবনীতার৷ তাঁদের ডিভোর্সের খবরে মন খারাপ ভক্তদের৷ আলাদা হচ্ছেন জিতু-নবনীতা৷ গত বছরে একাধিক বিচ্ছেদ দখেছে টলিউড৷ আলাদা হয়েছেন নুসরত-নিখিল, দেবলীনা-তথাগত, অনুপম-পিয়া, ইন্দ্রনীল-বরখা, শ্রাবন্তী- রোশন৷ বছরের শুরুতেই বিচ্ছেদের পথে জিতু-নবনীতা? তাঁদের দাম্পত্যের বয়স এখনও ৩ বছর পেরয়নি৷ সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই এখন তাঁদের বিচ্ছেদের খবর৷ টেলিপাড়ার অতি পরিচিত ও জনপ্রিয় মুখ তাঁরা৷ অনীক দত্তর সত্যজিৎ হওয়ার পর থেকেই চর্চায় জিতু৷ এদিকে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে মা তারার ভূমিকায় দারুণ জনপ্রিয় নবনীতা দাস। টলিপাড়ার এই দম্পতির বিচ্ছেদের খবর মন ভেঙেছে তাঁর অনুরাগীদের। জানা গিয়েছে, একটি ধারাবাহিকে দুজনকে একসঙ্গে অভিনয়ের অফার দেওয়া হয়েছিল৷…
