17
Feb
অস্বস্তি বাড়ছে বিধায়কের, একের পর একের অস্বস্তি বাড়ছে বিধায়কের। মেদিনীপুরের চণ্ডীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক সজল মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছে আর্থিক প্রতারণার দায়ে। তিনি বিধায়কের গাড়িও 'উধাও' করে দিয়েছেন বলেও অভিযোগ উঠছে। এবার আরও বড় অভিযোগে অভিযুক্ত হলেন তিনি। এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এছাড়াও একাধিক মানুষের থেকে টাকা আত্মস্যাত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সজল হুগলির কোন্নগরের বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে প্রচতারণার অভিযোগ দায়ের করেন খোদ সোহম৷ তারকা-বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সোমবার চণ্ডীপুরের একটি ভাড়াবাড়ি থেকে সজলকে গ্রেফতার করা হয়৷ সোহম জানান, বছর খানেক আগে সজলকে আপ্ত সহায়ক হিসেবে নিয়োগ করেছিলেন তিনি৷ সেই সময় তাঁকে একটি…
