Entertainment

রাখির মাকে সাহায্য সলমনের

রাখির মাকে সাহায্য সলমনের

এবার বিগ বস ১৪-র ফাইনালিস্ট রাখি সাওয়ান্তের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সলমন খান। মায়ের চিকিৎসার জন্য রাখি সাওয়ান্তকে সাহায্য করেন সল্লু। রাখির মায়ের চিকিত্সার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন সল্লু। সলমনের আর্থিক সাহায্যের পরই অভিনেত্রীর মায়ের কেমোথেরাপি শুরু হয়। হাসপাতালের বিছানায় শুয়েই এক ভিডিয়ো বার্তায় সলমন খানকে ধন্যবাদ দিলেন রাখির মা, জয়া। মেয়ে বিগ বসের ঘরে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন রাখি সাওয়ান্তের মা। মায়ের অসুস্থতার খবর শুনতে পেয়ে বিজয়ীর নাম ঘোষণার আগেই ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান ‘বিগ বস’ থেকে।
Read More
এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এবার বিজেপিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করে তাঁর কাজে অনুপ্রাণিত হয়েই এবার পদ্ম শিবিরে নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে জয় শ্রীরাম বলে দলের পতাকা হাতে তুলে নেন টলিপাড়ার অভিনেত্রী । দেশের মানুষের জন্য কিছু করতে চান তিনি। সম্প্রতি একাধিক তারকা বিজেপিতে যোগদান করেন। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন স্টুডিওপাড়ার তারকারা।
Read More
ফের ক্যানসার আক্রান্ত জিয়নকাঠি-র ঐন্দ্রিলা শর্মা

ফের ক্যানসার আক্রান্ত জিয়নকাঠি-র ঐন্দ্রিলা শর্মা

ফের ক্যানসার আক্রান্ত হয়ে দিল্লির অ্যাপেলো হাসপাতালে চিকিত্সাধীন হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, মানে জিয়নকাঠির জাহ্নবী। হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন ঐন্দ্রিলা। মন শক্ত করে লড়াই শুরু করলেন। ঐন্দ্রিলা এর আগে বিরল ক্যানসারে আক্রান্ত হন ২০১৫ সালে। প্রায় দেড় বছরের লড়াই পেরিয়ে ক্যানসার জয়ী হন ঐন্দ্রিলা। ১৬টি কেমো আর ৩৩টি রেডিয়েশনের পর গতবার ক্যানসার যুদ্ধে জয়ী হয়েছিলেন অভিনেত্রী। যুদ্ধে জয়ী হয়ে ফের অভিনয় শুরু করেন ঐন্দ্রিলা।
Read More
আরও বড়পর্দায় ফেলুদা

আরও বড়পর্দায় ফেলুদা

সত্যজিৎ রায়ের গল্প নিয়ে এবার তথ্যচিত্র তৈরি করছেন পরিচালক জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত সাগ্নিক চট্টোপাধ্যায়। সন্দীপ রায়ের অনুমতি নিয়ে ‘মাস্টার অংশুমান’ বানানোর উদ্যোগ নেন। ‘মাস্টার অংশুমান’-এ প্রধান ভূমিকায় দেখা যাবে স্যমন্তকদ্যুতি মিত্রকে। আগামী মার্চ মাসে দার্জিলিংয়ে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। পরে জুন মাসে কলকাতায় কিছু অংশের শ্যুটিং হবে বলে জানালেন পরিচালক।
Read More
‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’ শুরু হচ্ছে আজ

‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’ শুরু হচ্ছে আজ

ভারতীয় টেলিভিশনে সঙ্গীতের সব চেয়ে বড় মঞ্চ উন্মুক্ত হচ্ছে আজ। রাত আটটায় জি টিভি আর জি ফাইভে। ওই সময়ে শুরু হচ্ছে 'ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ'। ভারতীয় টিভির দর্শকরা আগে কখনও এই ধরনের সঙ্গীত প্রতিযোগিতার সাক্ষী থাকেননি। বলতে গেলে নিজের ক্ষেত্রে সর্বোত্তম এই সঙ্গীত প্রতিযোগিতায় সামিল হয়েছেন ইন্ডাস্ট্রির সব চেয়ে বড় তারকা এবং গায়ক-গায়িকারা। সুতরাং, আজ আটটায় টিভিতে তৈরি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। গোটা ভারত যা দেখার জন্য প্রস্তুত। এই প্রতিযোগিতার গ্র্যান্ড অ্যাম্বাসাডর কে? আন্দাজ করুন! তিনি হচ্ছেন 'সুলতান অফ বলিউড' সলমন খান। তিনিই এই প্রতিযোগিতার সূচনা করবেন। তারকাদ্যূতিতে ঝলমলে এই সন্ধ্যায় দর্শকরা দেখতে পাবেন বিনোদনের সেরা সম্ভার। দুর্দান্ত গান, কঠিন…
Read More
এবার বিজেপিতে অভিনেত্রী পায়েল সরকার

এবার বিজেপিতে অভিনেত্রী পায়েল সরকার

চলছে তৃণমূল-বিজেপি বিরোধ। আগামী বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। ফের রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউডের আরও এক তারকা। আজই বিজেপিতে যোগ দিলেন টলিউডের অন্যতম অভিনেত্রী পায়েল সরকার। বৃহস্পতিবার কার্যত চমক জাগিয়েই বিজেপি শিবিরে যোগ দিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী ছিলেন পায়েল সরকার। উল্লেখ্য, ইন্ডাস্ট্রি যে এখন দুই রাজনৈতিক মতাদর্শে বিভক্ত, তা বলাই যায়।
Read More
বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের

বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের

সরগরম বঙ্গ রাজনীতি। আসন্ন ভোটে টালিগঞ্জের কলাকুশলীদের পাশে আছে বিজেপি। টলিউড নিয়ে বিজেপির বৃহত্তর পরিকল্পনা রয়েছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডাস্ট্রির উন্নতিই লক্ষ্যে। বিজেপির। বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের। বিজেপিতে যোগদান করেছেন - রুদ্রনীল ঘোষ, হিরণ, যশ সহ বেশ কয়েকজন।
Read More
চলে গেলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

চলে গেলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান

শেষরক্ষা হল না। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। অভিনয় ছাড়ও তিনি ছিলেন পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার। দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে অভিনয়ের জোরেই নিজের নামটিকে একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পেরেছিলেন এটিএম শামসুজ্জামান। সিনেমার পর্দায় এটিএম শামসুজ্জামানের অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে ১৯৬৫ সালের দিকে। অভিনয়ে অবদানের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সহ মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শামসুজ্জামান। ২০১৫ সালে একুশে পদকে ভূষিত হন। ২০১৭ সালে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।
Read More
Bigg Boss 14 Grand Finale: Rakhi Sawant Walks Out With Rs 14 Lakh Money Bag

Bigg Boss 14 Grand Finale: Rakhi Sawant Walks Out With Rs 14 Lakh Money Bag

Rakhi Sawant is happy and satisfied with the way her journey on Bigg Boss 14 culminated. The Pardesiya girl was probably the only contestant this season to have taken an effort to entertain the audience. While Rubina Dilaik was announced as the winner, Rakhi Sawant walked out of the game show with Rs 14 lakh prize money. The OG Bigg Boss champion spoke to indianexpress.com about her decision to quit in the finale, her experience and how host Salman Khan’s support helped her survive the game. After a journey of four and a half months, it was five contestants, namely,…
Read More
Chiranjeevi celebrates 42nd wedding anniversary, Ram Charan calls his parents his ‘biggest strength’

Chiranjeevi celebrates 42nd wedding anniversary, Ram Charan calls his parents his ‘biggest strength’

Megastar Chiranjeevi Konidela and his wife Surekha Konidela are celebrating their 42nd wedding anniversary on Saturday. On the occasion, their son, actor Ram Charan shared an adorable photo of the couple on his social media handles. Sharing the photo on his social media handles, Ram Charan tagged his parents as his “biggest strength.” Chiranjeevi married Surekha, daughter of veteran Telugu actor Allu Ramalingaiah, on February 20, 1980. The couple have two daughters and a son. Meanwhile, Ram Charan recently joined the sets of upcoming Telugu film Acharya, which stars his father Chiranjeevi in the lead. Ram will be seen playing…
Read More