Entertainment

ওয়ানপ্লাস যুক্ত হল নিউক্লিয়া’র সঙ্গে

ওয়ানপ্লাস যুক্ত হল নিউক্লিয়া’র সঙ্গে

ওয়ানপ্লাস (অগ্রণী গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড) সম্প্রতি লঞ্চ্‌ করা ‘ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড- বাস এডিশনের’ জন্য ভারতের খ্যাতনামা ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) আর্টিস্টস নিউক্লিয়া কৃত একটি এক্সক্লুসিভ সঙ নিয়ে এসেছে। এই ডিভাইসের হাই বাস ফিচার্স চূড়ান্ত স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে এর দ্বারা।  বিডব্লিউজেড বাস এডিশনে পাওয়া যাবে অসাধারন ভয়েস পিকআপ ও কল ক্লারিটি, ফলে ব্যবহারকারী প্রচন্ড শোরগোলের মধ্যেও কলে সাড়া দিতে পারবেন। ওয়ানপ্লাস বিডব্লিউজেড বাস এডিশনে রয়েছে ৯.২মিমি ডায়নামিক ড্রাইভার্স। ‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড – বাস এডিশন’-এর মূলে থাকা বাসের কারণে এই সংযুক্তি তুলে ধরবে নতুন ও উন্নত বাস রেসপন্স। মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা শ্রবণ-সময় পাওয়া যাবে এই…
Read More
ভিআই গ্রাহকদের দেবে ভিডিয়ো স্টোরি ফরম্যাট

ভিআই গ্রাহকদের দেবে ভিডিয়ো স্টোরি ফরম্যাট

বিশ্বের সর্বত্র প্রায় সব প্লাটফর্ম স্টোরি ফরম্যাট গ্রহণ করছে গ্রাহকদের সুবিধার্থে। এই প্রথম ভারতের কোনও টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য স্টোরি ফরম্যাট আনতে চলেছে। গ্রাহকদের অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল সিলিকন ভ্যালি-ভিত্তিক বিশ্বের বৃহত্তম স্টোরি পাবলিশিং প্লাটফর্ম ফায়ারওয়ার্ক-এর সঙ্গে। এই সহযোগিতার ফলে ভিআই-এর কাস্টমার এক্সপিরিয়েন্স ও ফায়ারওয়ার্কের গ্রহণীয়তা আরও বৃদ্ধি পাবে। সেইসঙ্গে ক্রিয়েটর কমিউনিটির চাহিদারও সমাধান হবে। এই পার্টনারশিপের ফলে ভিআই এবার ফায়ারওয়ার্কের গ্লোবাল কনটেন্ট স্টুডিয়োগুলির বিশাল কনটেন্ট ভান্ডার ব্যবহার করতে পারবে এবং ইউনিক অকুপেশনাল জেনারেটেড কনটেন্ট (ওজিসি) ক্রিয়েটরদের কাছে পৌঁছতে পারবে, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট স্টোরিটেলার।
Read More
কলকাতায় মুক্তি পেলনা ‘বাঘিনী’

কলকাতায় মুক্তি পেলনা ‘বাঘিনী’

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ‘বাঘিনী’ ছবি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলজীবন থেকে রাজনৈতিক উত্থান, বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সব খুঁটিনাটিই রয়েছে বাঘিনীতে। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায় মুখ্যমন্ত্রীর জীবনী অবলম্বনে তৈরি ‘বাঘিনী’ সিনেমাটি। এই ছবিতে মুখ্যমন্ত্রী হিসেবে পর্দায় ধরা দিয়েছেন রুমা চক্রবর্তী। কিন্তু কলকাতার কোন সিনেমা হলেই মুক্তি পায়নি ছবিটি। প্রযোজক পিংকি পালের দাবি, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। কলকাতার হলে ছবি মুক্তির আরজি জানিয়েই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তাঁরা।
Read More
এবার বড়  পর্দায় দিতিপ্রিয়া

এবার বড় পর্দায় দিতিপ্রিয়া

প্রায় ষাট বছর পরে বাঙালীর নস্টালজিক চরিত্র অপু ফিরবে পর্দায়। মুক্তি পেতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। জি বাংলার করুণাময়ী রানী রাসমনি শুরুর দিন থেকে দর্শকের মন ছুঁয়ে এসেছে দিতিপ্রিয়ার জন্য। রানীমার চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। দীর্ঘদিন বাদে রানুর চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন শ্রীলেখা মিত্র। আবার বাঙালীর কাছে ফিরবে অপু।
Read More
Singer Neha Kakkar tells the story behind Rohanpreet Singh’s song Ex Calling, says she made him unfollow an ex-girlfriend

Singer Neha Kakkar tells the story behind Rohanpreet Singh’s song Ex Calling, says she made him unfollow an ex-girlfriend

Rohanpreet Singh dropped his single, Ex Calling, just days after marrying singer Neha Kakkar. During an interaction, she revealed the story behind his song. Rohanpreet and Neha appeared together on The Kapil Sharma Show earlier this month, their first joint interview after the wedding. When Kapil Sharma asked Rohanpreet about the song, Neha revealed, “Kya hua, maine unfollow karwa diya. Inhone gaana bana liya (What happened is, I made him unfollow his ex-girlfriend, so he made a song about it).” Neha further said that it was a strange coincidence that many of the songs that came out in the recent…
Read More
Actor Gal Gadot thanks Hrithik Roshan for watching Wonder Woman 1984 in a theatre: ‘So glad you enjoyed’

Actor Gal Gadot thanks Hrithik Roshan for watching Wonder Woman 1984 in a theatre: ‘So glad you enjoyed’

Gal Gadot has tweeted her thanks to Bollywood star Hrithik Roshan for watching her movie, Wonder Woman 1984. Hrithik has shared a bunch of pictures from the theatre, lauding the film and Gal’s performance. Sharing pictures from the movie hall, Hrithik had written, “Just watched WONDER WOMAN. Exhilarating experience. My childhood crush(WW) and my first love( movies) together with the BIG cinema IMAX experience! Doesn’t get any better than this. Thank you @GalGadot for being the perfect WONDER WOMAN. And congratulations to the entire team.” One picture showed Gal as Diana Prince in her first scene from the movie and…
Read More
চলে গেলেন অভিনেত্রী মেঘনা রায়

চলে গেলেন অভিনেত্রী মেঘনা রায়

বছর শেষ হওয়ার আগে শোকের ছায়া গুজরাতি ইন্ডাস্ট্রি সহ বলিউডে। প্রয়াত হিন্দি টেলিভিশন ও ছবির পরিচিত মুখ, অভিনেত্রী মেঘনা রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬ বছর বয়সী অভিনেত্রী মেঘনার। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মেঘনার। গুজরাতি রঙ্গমঞ্চের পরিচিত নাম মেঘনা রায়। ‘জয় জয় সন্তোষি মা' ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জিতে নিয়েছেন মেঘনা।  
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক জগন্নাথ গুহ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক জগন্নাথ গুহ

২০২০ সালে মৃত্যুশোক কিছুতেই পিছু ছাড়ছে না বিনোদন জগতের। মঙ্গলবার ফের টলিগঞ্জে দুঃসংবাদ। প্রয়াত পরিচালক, অভিনেতা তথা বাচিক শিল্পী জগন্নাথ গুহ। সোমবার ডায়ালিসের ধকল আর নিতে পারলেন না বর্ষীয়ান শিল্পী। দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় করেছিলেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো একাধিক সিনেমায়। ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’ তাঁর স্মরণীয় কাজ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরোহন নাটকে অভিনয় করেছেন জগন্নাথ গুহ।
Read More
ইনস্টাগ্রাম লাইট অ্যাপের টেস্টিং শুরু

ইনস্টাগ্রাম লাইট অ্যাপের টেস্টিং শুরু

বিগত কয়েকমাসে ইনস্টাগ্রাম একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। এবার ভারতে ইনস্টাগ্রাম লাইটের টেস্ট আরম্ভ করা হল। প্রথম ‘ফেসবুক ফুয়েল ফর ইন্ডিয়া’ ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা করা হয়েছে, ভারতে ইনস্টাগ্রাম লাইটের একটি নতুন ভার্সনের টেস্টিং শুরু হয়েছে। ডিভাইস, প্লাটফর্ম বা নেটওয়ার্ক নির্বিশেষে এই নতুন ভার্সনের অ্যাপ দেবে উচ্চমানের ইনস্টাগ্রাম এক্সপিরিয়েন্স। এই অ্যাপের সাইজ মাত্র ২ এমবি। যারা এখনও ইনস্টাগ্রামের অভিজ্ঞতা লাভ করেন নি, তাদের ইনস্টাগ্রামের প্রকৃত অভিজ্ঞতা প্রদানের জন্য ইনস্টাগ্রাম লাইট অ্যাপ তৈরি করা হয়েছে।  অ্যান্ড্রয়েডের জন্য নির্মিত এই অ্যাপ দেবে আরও বেশি স্পিড, পারফর্ম্যান্স ও রেস্পন্সিভনেস। আপাতত কয়েকটি ফিচার না থাকলেও মূল ইনস্টাগ্রাম অ্যাপের মতো একইরকম অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এই অ্যাপ…
Read More
তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

তেলেঙ্গানায় সোনু সুদের মূর্তি

করোনাকালে প্রচুর লোকের সাহায্য করে ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে সোনু সুদকে। তাই এবার অভিনেতাকে সম্মান জানাতে তেলেঙ্গানার কেরালার সিদ্দিপিট জেলার দুব্বা টান্ডা গ্রামের স্থানীয় মানুষরা তৈরি করল আস্ত একটা মন্দির। মন্দিরে প্রতিস্থাপন করা হয়েছে অভিনেতা সোনু সুদের মূর্তি। অভিনেতার জন্য মন্দির তৈরি করতে পেরে অত্যন্ত আনন্দের বিষয় স্থানীয় মানুষের কাছে। একজন সাধারণ মানুষ হিসেবে ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছেন তিনি। 
Read More