Entertainment

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ যোগদানের খবর রয়েছে বিজেপিতে। এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাকদ্বীপের সভাতেই যোগদান করবেন বিজেপিতে, সেখানেই তিনি অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা তুলে নেবেন। অভিনেতা হিরণের পাশাপাশি এদিন কাকদ্বীপের সভা থেকে বিজেপিতে যোগদান করতে পারেন আরও কয়েকজন কলাকুশলী।
Read More
দল ছাড়ছেন চিরঞ্জিৎ

দল ছাড়ছেন চিরঞ্জিৎ

একুশের মহাযুদ্ধের মুখে তৃণমূলে ফের ভাঙন। আর ভোটে লডতে চান না বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি চেয়েছেন অভিনেতা। তবে তিনি অন্য দলে যোগ দেবেন না বলেই জানিয়েছেন। তাঁর সতীর্থ এবং সহকর্মীদের অনেকেই যখন রাজনীতিতে যোগ দিচ্ছেন, তখন তিনি রাজনীতি এবং নির্বাচন থেকে অব্যাহতি নেওয়ার কথা ভাবছেন। প্রসঙ্গত, ২০১১ সালে ‘পরিবর্তন’-এর সময় বারাসত থেকে তৃণমূলের টিকিটে ভোট লড়ে বিধায়ক হয়েছিলেন চিরঞ্জিৎ।
Read More
Bigg Boss 14 contestant Sonali Phogat’s Haryana residence robbed; jewellery, licensed revolver, other valuables stolen

Bigg Boss 14 contestant Sonali Phogat’s Haryana residence robbed; jewellery, licensed revolver, other valuables stolen

Sonali Phogat, who was last seen in reality show Bigg Boss 14, has reported theft of valuables including gold and Rs 10 lakh cash from her house in Hisar, Haryana. The licensed revolver she possessed has also been stolen. In her complaint, Ms Phogat said that the theft took place when she was in Chandigarh. Though there were CCTV cameras in the house, the thieves took the digital video recorder (DVR) that contained footage with them, the police said. Police officer Sukhjit said that the theft case is being probed. Police told PTI, "Gold and silverware, a silver pot, ₹…
Read More
বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

বিজেপিতে যোগ দিতে চলেছেন যশ দাশগুপ্ত

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। যদি সব ঠিকঠাক থাকে তবে আজ বিকাল চারটায় বিজেপিতে যোগদান করবেন একঝাঁক টলি তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন‌ যশ দাশগুপ্ত, সায়নী ঘোষ। শুধু যশ-ই নন, টলিপাড়ার আরও বেশ কিছু পরিচিত মুখেরও বিজেপিতে যোগদানের খবর রয়েছে। শোনা গিয়েছে, বর্ষীয়ান অভিনেত্রী পাপিয়া অধিকারীও আজই বিজেপিতে যোগ দিতে পারেন। 
Read More
নতুন টিভিসি এনেছে ব্রিটানিয়া টোস্টি

নতুন টিভিসি এনেছে ব্রিটানিয়া টোস্টি

চায়ের সময়ের সেরা সঙ্গী ব্রিটানিয়া টোস্টি। দিনের শুরুতে প্রথম কাপ চা খিদে ভাঙ্গায় আর এক কড়াস্বাদের মাধ্যমে দিন শুরু করায়। ব্রিটানিয়া টোস্টির এই নতুন টিভিসিতে চিরন্তন ভারতীয় শাশুড়ি-বউমার ভূমিকায় রয়েছেন নীনা গুপ্তা ও তৃষা কৃষ্ণান। তৃষা কৃষ্ণান এই টিভিসিতে রয়েছেন বউমার ভূমিকায়। মহিলা হিসেবে সংসারে তাঁর কাজের অন্ত নেই। মজাদার ও প্রাণবন্ত শাশুড়ি মার ভূমিকায় তাঁর সঙ্গে রয়েছেন নীনা গুপ্তা। ব্রিটানিয়া টোস্টির এই টিভিসিতে সংসারে মহিলাদের একাধিক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে, যেমন ছেলের পিটি টিচার, স্বামীর ম্যানেজার, শ্বশুরবাড়ির লোকজনের ডাক্তার। শাশুড়ি ও সকলের জবরদস্ত দিনের সূচনার জন্য সকালের চাও তাঁর কাজের অঙ্গ। সকালের খিদে ভাঙ্গাতে তাঁর চায়ের সঙ্গে অবশ্যই…
Read More
বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী

বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী

২১ ফেব্রুয়ারি বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী। চার হাত এক হবে এবার। পাঁচ বছর আগে ‘সারেগামাপা’-র মঞ্চে দুর্নিবারকে প্রথম দেখেছিলেন মীনাক্ষী। বিয়েতে সাবেকি সাজে সাজবেন দু'জনেই। বাঙালি রীতি মেনেই বিয়ে করছেন দুর্নিবার ও মীনাক্ষী। কোভিড বিধি মেনে শুধুমাত্র নিকট আত্মীয় এবং বন্ধুরা স্বল্প সংখ্যক লোক নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে এবং রিসেপসনের অনুষ্ঠান হবে নিউ টাউনের ‘স্বপ্নভোর’-এ। 
Read More
প্রয়াত কাপুর পরিবারের সদস্য রাজীব কাপুর

প্রয়াত কাপুর পরিবারের সদস্য রাজীব কাপুর

ফের শোকের ছায়া বলিউডে। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই তথা অভিনেতা রাজীব কাপুরের। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু হল কাপুর খানদানের এই চিরাগের। ‘রাম তেরি গঙ্গা মইলি’, ‘এক জান হ্যায় হাম’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন রাজীব। শোকের ছায়া নেমে এসেছে কাপুর পরিবার ও বলিউডে।
Read More
মা হলেন অভিনেত্রী স্নেহা

মা হলেন অভিনেত্রী স্নেহা

ফের খুশির খবর টলিউডে। শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। স্নেহা ও সংলাপ ছেলের নাম রেখেছেন তুরুপ এবং শুক্তো। স্নেহার স্বামীর নাম সংলাপ ভৌমিক। তিনি পেশায় ইন্ডাস্ট্রির এডিটর। ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে মঞ্জরী হিসাবে বাংলা টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রীর। ছোটপর্দায় শেষবার নকশি কাঁথাতেই দেখা গিয়েছে স্নেহাকে।
Read More
গ্রেপ্তার হল অভিনেতা দীপ সিধু

গ্রেপ্তার হল অভিনেতা দীপ সিধু

ট্র্যাক্টর র‍্যালি ঘিরে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ধুন্ধুমার কাণ্ড ঘটে দিল্লিতে। প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রে অন্যতম অভিযুক্ত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু অবশেষে গ্রেপ্তার হল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে BJP প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারে দেখা গিয়েছিল দীপ সিধুকে। যাঁকে পাকড়াও করার জন্য দিল্লি পুলিশের তরফে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
Read More
দীপ সিধুর খোঁজ দিলেই মিলবে নগদ

দীপ সিধুর খোঁজ দিলেই মিলবে নগদ

ট্র্যাক্টর র‍্যালি ঘিরে প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। ধুন্ধুমার কাণ্ড ঘটে দিল্লিতে। আজ কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের ৭০তম দিন। এবার ২৬ জানুয়ারি ট্র্যাক্টর সমাবেশ চলাকালীন বিশৃঙ্খলার ঘটনায় দিল্লি পুলিশ একটি বড় ঘোষণা করেছে। প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্রে অভিযুক্ত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু এবং অন্যান্য অভিযুক্ত যুগরাজ সিং, গুরুজুন্ত সিংহ সম্পর্কে খোঁজ দিতে পারলেই এবার মিলবে ১ লক্ষ টাকার পুরস্কার। তাঁরা সকলেই এখনও ফেরার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে BJP প্রার্থী তথা অভিনেতা সানি দেওলের প্রচারে দেখা গিয়েছিল দীপ সিধুকে।
Read More