16
Feb
একদিকে যখন করোনার আতঙ্কে ঘরবন্দী সকলে, তখন বলিউডের অন্যতম ট্যালেন্টেড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। তাঁর মৃত্যুর তদন্তের প্রেক্ষিতে ড্রাগ ও ড্রাগ পাচারের সঙ্গে নাম জড়িয়েছিল বহু অভিনেতা-অভিনেত্রীর। জিজ্ঞাসাবাদ থেকে বাদ পড়েননি শ্রদ্ধা কাপুর বা সারা আলি খানের মতো স্টার কিডরাও। যা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছিল বলি-মহলে। ড্রাগ ও তার সঙ্গে এই স্টার কিডদের যোগ স্পষ্ট না হলেও তার পর থেকে অনেক স্টার কিডদের নামের পিছনেই 'ড্রাগি' বা নেশাখোর তকমা জুড়েছে। কিন্তু ছেলে আহান শেঠি বা মেয়ে আথিয়া শেঠির নামের পিছনে এমন তকমা কোনওদিনও জুড়বে না বলে বিশ্বাস সুনীল শেঠির । IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে…
