Health

সুরাট থেকে এনে কলকাতায় লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট

সুরাট থেকে এনে কলকাতায় লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট

মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল (পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন) অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নজির সৃষ্টি করল পূর্বভারতে। কলকাতায় তারাই প্রথম সাফল্যের সঙ্গে ফুসফুস প্রতিস্থাপন করেছে। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে কোভিড-১৯ রোগী দীপক হালদারের ‘ডাবল লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট’ সম্পন্ন হয়েছে গত ২০ সেপ্টেম্বর। তিনি দীর্ঘদিন এসিএমও সাপোর্টে ছিলেন। মেডিকার কার্ডিয়াক সার্জারি অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার টিম সাত ঘন্টা ধরে অপারেশন চালায়। কলকাতার দীপক হালদার (৪৬) ‘সিভিয়ার কোভিড নিউমোনিয়া’য় আক্রান্ত ছিলেন। তাঁকে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছিল গত ৯ জুন। ৯০ দিনেরও বেশি এসিএমও সাপোর্টে রেখেও তার অবস্থার উন্নতি হয়নি। এরপর তার নাম নথিভুক্ত করা হয় ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট…
Read More
গুরুগ্রামে উদ্বোধন হল মেডট্রনিকের হিউগো-আরএএস সিস্টেম

গুরুগ্রামে উদ্বোধন হল মেডট্রনিকের হিউগো-আরএএস সিস্টেম

গুরুগ্রামে উদ্বোধন হওয়া সার্জিক্যাল রোবোটিক্স এক্সপিরিয়েন্স সেন্টারে (এসআরইসি) ইন্ডিয়া মেডট্রনিক প্রাইভেট লিমিটেড তাদের নতুন রোবোটিক-অ্যাসিস্টেড সার্জারি প্লাটফর্ম ‘হিউগো আরএএস সিস্টেম’ (Hugo RAS system) সর্বসমক্ষে উপস্থিত করল।  সেন্টারটির উদ্বোধন করেন পদ্মভূষণ ড. বিকে রাও (চেয়ারম্যান, এনএবিএইচ, চেয়ারম্যান, এএসএসওসিএইচএএম ন্যাশনাল হেলথ কমিটি ও প্রাক্তন চেয়ারম্যান, বোর্ড অফ ম্যানেজমেন্ট, স্যার গঙ্গারাম হসপিটাল, দিল্লি)। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন নিতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। এশিয়া প্যাসিফিক অঞ্চলে মেডট্রনিকের এসআরইসি হল বিশ্বের সেরা দশটি ফ্যাসিলিটির অন্যতম। এখানে ক্লিনিসিয়ানরা হিউগো আরএএস সিস্টেমের অভিজ্ঞতা পেতে ও প্রশিক্ষণ নিতে পারবেন।  মেডট্রনিকের সার্জিক্যাল রোবোটিক্স এক্সপিরিয়েন্স সেন্টার সার্বিক হেলথকেয়ারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উদাহরণ - উদ্বোধনী অনুষ্ঠানে একথা উল্লেখ করে নিতি…
Read More
আয়ুশ মন্ত্রালয় দ্বারা স্বীকৃত Lupin’s Aptivate

আয়ুশ মন্ত্রালয় দ্বারা স্বীকৃত Lupin’s Aptivate

Lupin's Aptivate হল একটি আয়ুর্বেদিক সিরাপ যা খিদে বাড়াতে সাহায্য করে। এতে গিলয়, আমলা, পিপ্পলি ইত্যাদি রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপকারি। কোভিডের তৃতীয় ঢেউ অর্থাৎ শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুশ মন্ত্রালয় দ্বারা Lupin's Aptivate সিরাপ শিশুদের জন্য সুপারিশ করা হয়েছে। যাতে প্রাকৃতিক উপায় শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী হয়। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় Lupin's Aptivate একটি নিরাপদ স্বাস্থ্যকর ক্ষুধা উদ্দীপক যা নিয়মিত শিশুদের ক্ষুধার বিকাশ এবং স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া যেতে পারে।উল্লেখ্য বিশ্বব্যাপী Lupin's Aptivate-এর ১৫ টি উৎপাদন সাইট এবং ৭টি গবেষণা কেন্দ্র আছে, যেখনে প্রায় ২০,০০০ পেশাদার…
Read More
সুপ্রাডিন-এর সমীক্ষার ফল

সুপ্রাডিন-এর সমীক্ষার ফল

মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ব্র্যান্ড সুপ্রাডিন তাদের সাম্প্রতিক দেশব্যাপী সমীক্ষার ফল প্রকাশ করেছে। তাদের সমীক্ষায় প্রাত্যহিক ভারতীয় খাদ্য তালিকায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ত্ব দেওয়া হয়েছিল। ‘ন্যাশনাল নিউট্রিশন উইক’ উপলক্ষে ‘সুপ্রাডিন নিউট্রিশন সার্ভে’ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শহর এলাকার ৮৫ শতাংশ চিকিৎসক ও নিউট্রিশনিস্ট বিশ্বাস করেন, দৈনিক ভারতীয় খাদ্যাভ্যাস থেকে মানুষের ৭০ শতাংশ বা তারও কম পুষ্টির চাহিদা পূরণ হয়। বেয়ার কনজিউমার হেলথ ডিভিশনের সুপ্রাডিনের তরফে খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের পর্যাপ্ত পরিমাণের বিষয়ে সমীক্ষাটি চালানো হয়েছিল দেশের চারটি অঞ্চলের প্রধান রাজ্যগুলির ২২০ জন চিকিৎসক ও নিউট্রিশনিস্টকে নিয়ে। ফলাফল থেকে জানা যাচ্ছে, মানুষের শরীরের পক্ষে প্রয়োজনীয় নিউট্রিশনের ঘাটতি খুবই উদ্বেগজনক। গবেষণায় প্রকাশ পেয়েছে, দেশের…
Read More
মেডিকা ক্যান্সার হসপিটালে অত্যাধুনিক হ্যালসিয়ন মেশিন

মেডিকা ক্যান্সার হসপিটালে অত্যাধুনিক হ্যালসিয়ন মেশিন

মেডিকা ক্যান্সার হসপিটালে চালু হল হাই-এন্ড রেডিয়োথেরাপি মেশিন ‘হ্যালসিয়ন’, যার সঙ্গে রয়েছে ইমেজ-গাইডেড রেডিয়েশন থেরাপি ও ইন্টেনসিটি-মডিউল্ড রেডিয়েশন থেরাপি। দেশের উত্তরপূর্বাঞ্চলে ক্যান্সার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থার ঘাটতি মেটাতে মেডিকা ক্যান্সার সেন্টার নানারকম আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা চালু করেছে, যার অন্যতম হল হ্যালসিয়ন মেশিনের অন্তর্ভুক্তি। এরফলে মেডিকা শুধু উত্তরপূর্ব ভারতের জন্য নয়, প্রতিবেশী দেশগুলির জন্যও সেরা চিকিৎসাকেন্দ্র হয়ে উঠলো। মেডিকা গ্রুপ অফ হসপিটালস ও ফিকি (FICCI) হেলথ সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ডাঃ অলোক রায় জানান, দেশের অধিকাংশ উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য এবং প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ ও মায়ানমারের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ক্যান্সার চিকিৎসার পক্ষে সেরকম উন্নত নয়। তাঁর আবেদন, মানুষ যেন ক্যান্সারকে অবহেলা না করে বেশি…
Read More
অ্যালার্জির চিকিৎসায় ডাঃ বাত্রা’স হেলথকেয়ার

অ্যালার্জির চিকিৎসায় ডাঃ বাত্রা’স হেলথকেয়ার

অ্যালার্জি এক কষ্টকর সমস্যা। অ্যালার্জি নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা খুবই কঠিন। বিশ্বের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ এক বা একাধিক অ্যালার্জির সমস্যায় ভুগছেন। ফুড, স্কিন ও রেসপিরেটরি অ্যালার্জির ফলে নানা বাধানিষেধের কারণে সুস্থভাবে থাকা সহজ নয়। পদ্মশ্রী প্রাপক ও ডাঃ বাত্রা’স হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ডাঃ মুকেশ বাত্রার মতে, অ্যালার্জির চিকিৎসায় হোমিয়োপ্যাথির কার্যকারিতা প্রমাণিত। তিনি জানান, ৩৫ বছরের বেশি সময় ধরে তারা স্বাভাবিক পদ্ধতিতে অ্যালার্জির চিকিৎসা করে আসছেন এবং হোমিয়োপ্যাথি যে সত্যিই কার্যকর তার প্রমাণ ৬৫,০০০ সুস্থ রোগী। ভাল ফলের জন্য তাদের অ্যালার্জি স্পেশালিস্ট টিম চিকিৎসার একটি সুসংহত পদ্ধতি অবলম্বন করে চলেছে, যা রোগীদের দ্রুত ও বেদনাহীনভাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায়ে অ্যালার্জির…
Read More
ডিউরেক্সের এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোম

ডিউরেক্সের এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোম

ডিউরেক্স - বিশ্বের এই ১ নম্বর সেক্সুয়াল ওয়েলবিং ব্র্যান্ড লঞ্চ্‌ করেছে ‘ডিউরেক্স এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোম’, যা ফ্লেভার্ড কন্ডোম ক্যাটাগরিতে ডিউরেক্সের সেরা গ্রাহক-কেন্দ্রিক অবদান। চকোলেট, স্ট্রবেরি ও বাবল গাম - এই তিনটি ফ্লেভারে পাওয়া যাবে ‘ডিউরেক্স এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোম’। গ্রাহকদের মতামতের ভিত্তিতে প্রস্তুত ‘ডিউরেক্স এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোম’-এর উদ্দেশ্য, যারা ফ্লেভার্ড কন্ডোম পছন্দ করেন তাদের জন্য আরও ভাল অভিজ্ঞতা এনে দেওয়া। ডিউরেক্স এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোমের প্রোডাক্ট লঞ্চ্‌ ক্যাম্পেন #এন্ডবেডরুমডিস্ট্যান্সিং গ্রাহকদের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে, যেসব গ্রাহক তাদের ফ্লেভার্ড কন্ডোম থেকে আরও বেশি কিছু পেতে আগ্রহী। গ্রাহকদের সামগ্রিক বেডরুম এক্সপিরিয়েন্স আরও ভালো করে তোলা এবং ডিউরেক্সের প্রোডাক্টগুলির কার্যকারিতা ও শ্রেষ্ঠত্ত্ব প্রতিষ্ঠা করা –…
Read More
ভ্যাকসিনেসনের সুবিধার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্ত্র  MyGov অ্যাপ

ভ্যাকসিনেসনের সুবিধার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অস্ত্র MyGov অ্যাপ

ভ্যাকসিনেসনের সুবিধার জন্য MyGov করোনা হেল্পডেস্ক চালু করল স্বাস্থ্য মন্ত্রণালয়।MyGov অ্যাপের মাধ্যমে একদিকে যেমন নিকটস্থ টিকা কেন্দ্র খুঁজে পাওয়া সহজ, তেমনি অপর দিকে ভ্যাকসিন-অ্যাপয়েন্টমেন্ট বুক করাও অনেকটাই সহজ হয়।MyGov করোনা হেল্পডেস্ক-এর মাধ্যমে ৯০১৩১৫১৫১৫ এই নম্বরটি হোয়াটসঅ্যাপ-এ সংরক্ষণ করে স্লট বুকিং-এর প্রক্রিয়া শুরু হয়।পরে পিনকোডের উপর ভিত্তি করে ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের দিন এবং কেন্দ্র নিশ্চিত করা হয়।উল্লেখ্য,চলতি বছরের মার্চ মাস থেকে MyGovকরোনা হেল্পডেস্ক চালু হয়।এরপর থেকেই এই অ্যাপ মহামারী চলাকালীন কোভিড-সম্পর্কিত তথ্যের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে চলছে। MyGovকরোনা হেল্পডেস্ক দেশব্যাপী ৪১ মিলিয়নেরও বেশী ব্যবহারকারীর জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। ৫ আগস্ট থেকে MyGov এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটবট…
Read More
স্ক্রিন-টাইম বাড়ায় চোখের সমস্যাও বেড়েছে

স্ক্রিন-টাইম বাড়ায় চোখের সমস্যাও বেড়েছে

ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষ থেকে অভিমত প্রকাশ করে বলা হয়েছে, স্ক্রিন-টাইম বাড়তে থাকায় স্কুলের বাচ্চাদের মধ্যে মাইয়োপিয়া ও ‘স্কুইন্ট আই’ সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে ২০২০ থেকে। ডাঃ আগরওয়ালস আই হসপিটালের (ওয়েস্ট বেঙ্গল) কনসাল্টেন্ট অপথালমোলজিস্ট ডাঃ সমর সেনগুপ্ত জানান, অতিমারির বছরে ৫ থেকে ১৫ বছরের ছোটোদের মধ্যে বার্ষিক মাইয়োপিয়া বৃদ্ধির হার ১০০ শতাংশ এবং ‘স্কুইন্ট আই’ সমস্যা পাঁচ গুণ বেড়েছে। ২০২০ সালে লকডাউন জারি হওয়ার পর থেকে ছোটোদের মধ্যে মাইয়োপিয়ার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। ‘চিলড্রেন্স আই হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ সেনগুপ্ত জানান, সাম্প্রতিক অতিমারিকালে শিশুদের মধ্যে অস্বাভাবিক সংখ্যায়…
Read More
ইমিউনিটির জন্য লিউপিন’স অ্যাপ্টিভেট

ইমিউনিটির জন্য লিউপিন’স অ্যাপ্টিভেট

সরকারি তথ্যানুসারে জানা গেছে, কোভিড-১৯ দ্বিতীয় ঢেউয়ে ভারতের ৫টি রাজ্যের প্রায় ৮০ হাজার অপ্রাপ্তবয়স্ককে ‘পজিটিভ’ চিহ্নিত করা হয়েছে। এই অবস্থায়, ১৮ বছরের কমবয়সীদের ইমিউনিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের জন্য এখনও কোনও অনুমোদিত ভ্যাক্সিনের ব্যবস্থা করা যায় নি। অভিভাবকদের উচিত বাড়ির ছোটোরা যেন স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পায় তা নিশ্চিত করা। আয়ুষ মন্ত্রালয়ের পরামর্শ অনুসারে স্বাভাবিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপায়ে প্রস্তুত রোগপ্রতিরোধক ব্যবস্থা এবং গিলয়, আমলা ও পিপ্পালির মতো চিরকালীন উপাদানসমূহ ছোটোদের দেওয়া যেতে পারে। লিউপিন’স অ্যাপ্টিভেট একটি আয়ুর্বেদিক সিরাপ। হজম শক্তি বৃদ্ধির জন্য এটা ছোটোদের দেওয়া যায়। সেইসঙ্গে বাড়িতে রান্না করা খাবার। অ্যাপ্টিভেটে রয়েছে গিলয়, আমলা, পিপ্পালি প্রভৃতি…
Read More