29
Sep
ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। সুনীল ছেত্রী সম্পর্কে ভারতীয় ফুটবল মহলে এই শব্দবন্ধগুলি মাঝেমাঝেই ব্যবহৃত হয়। আর সেগুলি যে একেবারেই বাড়িয়ে বলা নয়, সেটা বারবার প্রমাণ করেছেন সুনীল নিজেই। স্বীকৃতিও পেয়েছেন। কখনও সেরা ফুটবলারের পুরস্কার, কখনও অর্জুন পুরস্কার। তবে সুনীলকে কেরিয়ারের সেরা উপহারটি সম্ভবত দিয়ে দিল ফিফা । ভারত অধিনায়ককে নিয়ে আস্ত একটি তিন পর্বের তথ্যচিত্র বানিয়ে ফেলেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা। যা কিনা ফিফার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত হয়েছে। ফিফার তথ্যচিত্রে জায়গা করে নেওয়াটা নিঃসন্দেহে বিরাট বড় কৃতিত্ব। আর সাফল্যের জন্য খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুনীলকে শুভেচ্ছা জানালেন। আসলে আন্তর্জাতিক কেরিয়ারে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া সুনীলকে বিশ্বের বহু দেশের…
