16
Mar
ইন্ডিয়ান ওয়েলস ওপেন জিতে টেনিস ইতিহাসে নজির গড়লেন ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার। রবিবার ফাইনালে রাশিয়ার ডানিল মেদভেদেভকে হারিয়ে হার্ড কোর্টে ‘সুপার সেট’ জয়ের কৃতিত্ব অর্জন করেন সিনার। ফাইনালে শুরু থেকেই দুই খেলোয়াড়ের মধ্যে ছিল তীব্র লড়াই। শেষপর্যন্ত টাইব্রেকারে নির্ণীত হয় ম্যাচের ভাগ্য। ম্যাচের ফল বিশ্বের দ্বিতীয় বাছাইয়ের পক্ষে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪)। মাত্র ২৪ বছর বয়সেই সিনার পেশাদার টেনিসে হার্ড কোর্টে প্রায় সব বড় প্রতিযোগিতার শিরোপা জিতে ফেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এটিপি ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ওপেন, সিনসিনাটি ওপেন, সাংহাই ওপেন, প্যারিস ওপেন এবং কানাডিয়ান ওপেনের খেতাব। ফলে হার্ড কোর্টে আয়োজিত সব বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
