TOLLYWOOD

দেবলীনাকে দেখতে হাসপাতালে মদন মিত্র

দেবলীনাকে দেখতে হাসপাতালে মদন মিত্র

হাসপাতালের বেডে শুয়েও বর্তমানে চর্চার শিরোনামে রয়েছে দেবলীনা নন্দী। তাকে নিয়ে এক প্রকার সমাজমাধ্যমে ঝড় উঠেছে। তাঁর সুরের জাদুতে মুগ্ধ দুনিয়া, কখনও পারিবারিক ভ্লগে তিনি বাড়িরই মেয়ে, কখনও কচিকাঁচাদের শিক্ষক। সংগীতশিল্পী দেবলীনা নন্দীর জন্য এখন প্রার্থনা করছে গোটা নেটপাড়া। নিজের জীবন নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে বিপদ এড়ানো যায়। দেবলীনা নন্দীকে দেখতে হাসপাতালে পৌঁছন মদন মিত্র। তিনি জানান, ট্রমা অনেকটা কাটিয়ে উঠেছে। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।” অনেকেই বলছেন ‘দেবলীনা নাকি পাইলট বর দেখে বিয়ে করেছিলেন। এর উত্তর দিলেন তাঁর দিদিই।’তিনি বলেন, ‘প্রবাহ যা রোজগার করে আমার বোন তার তিনগুণ রোজগার করে। প্রবাহ…
Read More
সোশ্যাল মিডিয়ায় লাইভের পরই আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন‌ দেবলীনা?

সোশ্যাল মিডিয়ায় লাইভের পরই আত্মহত্যার চেষ্টা, কেমন আছেন‌ দেবলীনা?

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গায়িকা দেবলীনা নন্দী। নিজের জীবনে ভালো না থাকার কথা লাইভে এসে প্রকাশ করার পর, আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন গায়িকা। তবে বন্ধু সায়কের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রেহাই পেয়েছে দেবলীনা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল। দেবলীনার মা জানান যে দীর্ঘদিন ধরেই প্রবাহের হাতে শারীরিক নির্যাতনের শিকার দেবলীনা। এমনকী শ্বশুরবাড়ির তরফ থেকেও দিনরাত দেবলীনা ও তাঁর মাকে মানসিক নির্যাতন করা হত, কথায় কথায় অপমান করা হত। এমনকী পুজোর আগে দেবলীনাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিল প্রবাহ। রবিবার চরম সিদ্ধান্ত নেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল দেবলীনাকে। সোমবার হাসপাতালের বেড থেকে সায়কের করা দ্বিতীয় ভ্লগে…
Read More
এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ কে

এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ কে

নারীপাচার চক্রের পর্দা ফাঁস করতে ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'খাঁচা'। ছবির কেন্দ্রে রয়েছে টিয়াবন নামের এক আপাতশান্ত গ্রাম। সেখানেই চলে নারীপাচারচক্র। এই চক্রের হোতা বিশ্বম্ভর দাস ওরফে মামা, সঙ্গে সক্রিয় ভূমিকা রয়েছে তার প্রথম পক্ষের স্ত্রী মীনাক্ষীরও, সবাই যাকে মামি বলে ডাকে। ওই গ্রামেরই ছেলে কমলেশের দিদিকে তুলে নিয়ে গিয়েছিল তারা। মা প্রতিবাদ করতে গিয়ে হারিয়ে যান। শুরু হয় অপরাধের বিরুদ্ধে কমলেশের লড়াই। ছবির সবচেয়ে বড় চমক হলো কমলেশের চরিত্রে‌ অভিনয় করছেন জনপ্রিয় ইউটিউবার সিনেবাপ। মৃণ্ময় এবার আসছেন বড়পর্দায়।সিনেবাপ জানান, ‘‘হিরো হওয়ার ইচ্ছা আমার বহু বছরের। এক দশকের ওপরে অভিজ্ঞতা…২০১২ থেকে মিডিয়াতে কাজ শুরু করেছি, প্রথমে রিয়েলিটি…
Read More
এবার এসআইআর-এর শুনানিতে ডাক পেলেন অভিনেতা দেব

এবার এসআইআর-এর শুনানিতে ডাক পেলেন অভিনেতা দেব

এসআইআর-এর শুনানিতে ডাক পেল তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সঙ্গে তাঁর পরিবারের তিন সদস্যকেও ডাকা হয়েছে বলে জানা গেছে। কবে দেব ও তাঁর পরিবারের সদস্যদের শুনানিকেন্দ্রে যেতে হবে, সেই দিনক্ষণ এখনও জানা যায়নি। অন্যদিকে শুনানির নোটিস পাওয়ার পর এখনও অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। টলিউডের সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ঘাটাল থেকে তিনবারের সাংসদ। কেরিয়ার থেকে রাজনীতি সবটা দক্ষ হাতে সামলান তারকা সাংসদ। তবুও তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে! এ নিয়েই অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও দেবই প্রথম নয়, এসআইআরের শুনানিতে টলিগঞ্জের আরও বেশকিছু নামও রয়েছে। তাঁরা হলেন অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায়…
Read More
বিতর্কের মুখে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’

বিতর্কের মুখে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’

নতুন ছবি‌ মুক্তির আগেই বিতর্কের মুখে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’। মূলত ছবির টিজারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে একটি বিশেষ সংলাপ ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো, মণীষীদের নাম নিয়ে তৈরি এক সংলাপ বাঙালির ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় একজন আইপিএস অফিসারের ভূমিকা পালন করছে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ক্ষুদিরাম চাকী’। প্রসঙ্গত একটি দৃশ্যে তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর আত্মবলিদানকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। আর এই নিয়েই ক্ষোভ জমেছে নেটিজেনদের মধ্যে। শাশ্বত চট্টোপাধ্যায়কেও বিঁধতে…
Read More
মারন রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক

মারন রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক

টলিউডে শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী।রাজারহাটের ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার সকাল ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মায়ের চিকিৎসার জন্য ১২ লক্ষ্য টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন অভিনেত্রীর ছেলে। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণীর পুত্র অচ্যুত। ‘রাঙা বউ’, ‘লালকুঠি’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো অজস্র ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। এ ছাড়াও তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-র মতো ছবিতে অভিনয় করেছেন শ্রাবণী। শ্রাবণীর মৃত্যুর খবর পেয়ে টলিপাড়ার অনেকেই ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন।
Read More
হু-হু করে বিক্রি হচ্ছে টিকিট, আগাম ‘হাউসফুল’ ঘোষণা হল মালিকের!

হু-হু করে বিক্রি হচ্ছে টিকিট, আগাম ‘হাউসফুল’ ঘোষণা হল মালিকের!

তাঁর ছবিতে সবাই স্বাগত। গত কয়েক বছর ধরে দেবের ছবিতে তাই ঘুরিয়ে ফিরিয়ে কখনও বিরোধী দলের মিঠুন চক্রবর্তী, কখনও রূপা গঙ্গোপাধ্যায়। গত কয়েক বছর ধরে নন্দনে তাই তাঁর ছবি নেই! গুঞ্জন, এ বছরে সেই ধারা অব্যাহত। একই সঙ্গে আরও প্রেক্ষাগৃহেও নাকি শো পায়নি অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’। নন্দন ছাড়া নবীনা প্রেক্ষাগৃহেও দেখানো হচ্ছে না ছবিটি। শোনা গিয়েছিল, অশোকা প্রেক্ষাগৃহে ছবির শো নিয়েও নাকি সমস্যা হয়েছে। কেন এরকম ঘটল? কেন নবীনা প্রেক্ষাগৃহে ছবি নেই তাঁর? সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল দেব, ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী এবং হলমালিক নবীন চৌখানির সঙ্গে। দেব এবং অতনু ফোনে সাড়া দেননি। তবে…
Read More
প্রবীণ ও নবীনের মেলবন্ধনে সেতারে মাতবে শহর

প্রবীণ ও নবীনের মেলবন্ধনে সেতারে মাতবে শহর

শহরে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবীণ ও নবীন শিল্পীদের সেতার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। প্রথাগত রাগের সঙ্গে আধুনিক সুরের মেলবন্ধন এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহরের সুপরিচিত প্রবীণ সেতারবাদকরা, পাশাপাশি নবীন প্রজন্মের শিল্পীরাও নিজেদের সুরের জাদুতে দর্শকদের মন জয় করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল দুই প্রজন্মের শিল্পীদের একত্রে মঞ্চে আনা এবং সেতারের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা। প্রবীণ শিল্পীরা তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে পরিবেশনায় গভীরতা এনেছেন, আর নবীন শিল্পীরা নতুন ধারা ও উদ্যম যোগ করেছেন। দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকে জানিয়েছেন, একই মঞ্চে প্রবীণ ও নবীন শিল্পীদের সেতার পরিবেশনা দেখা ছিল এক…
Read More
শ্রেয়া ঘোষালের কনসার্টে অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ দর্শক, প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি

শ্রেয়া ঘোষালের কনসার্টে অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ দর্শক, প্রশ্নে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি

ওড়িশার কটকে অনুষ্ঠিত শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টে অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক দর্শক অসুস্থ হয়ে পড়েন, যার ফলে অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বালি যাত্রা ময়দানে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে জনসমাগম এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে জানিয়েছে পুলিশ সূত্র। শ্রেয়া ঘোষাল মঞ্চে ওঠার আগেই দর্শকদের ঢল শুরু হয়। গায়িকার গান শোনার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমায়, যার ফলে প্রবেশপথ ও মূল মঞ্চের সামনে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। নিরাপত্তারক্ষীদের একাধিক সতর্কবার্তা সত্ত্বেও জনসমুদ্রের চাপ কমেনি। শ্রেয়া মঞ্চে উঠতেই হুড়োহুড়ি শুরু হয়, এবং কিছু দর্শক পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,…
Read More
‘আমি দুঃখিত…’, শাড়ি বিতর্কে সমালোচনার মুখে ঋজু, ফেসবুক লাইভে প্রকাশ্যে ক্ষমা

‘আমি দুঃখিত…’, শাড়ি বিতর্কে সমালোচনার মুখে ঋজু, ফেসবুক লাইভে প্রকাশ্যে ক্ষমা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋজু বিশ্বাস সম্প্রতি এক বিতর্কে জড়িয়ে পড়েন, যেখানে তাঁর একটি ব্যক্তিগত মেসেজ ভাইরাল হয়ে যায়। এক তরুণী মডেলকে পাঠানো “শাড়িতে ভালো লাগছে” মন্তব্যকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ তাঁকে ‘অনুচিত আচরণ’-এর অভিযোগে skandhan করেন। প্রথমদিকে ঋজু বিষয়টি হালকা ভাবে নিলেও, পরে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। একাধিক ব্যক্তি তাঁর বিরুদ্ধে অনুরূপ অভিযোগ তোলেন। এরপর ৩ নভেম্বর ২০২৫ তারিখে তিনি ফেসবুক লাইভে এসে বলেন, “আমি দুঃখিত... আমি বুঝতে পারছি, সবার কাছে একইভাবে মেসেজ পাঠানোটা ভুল ছিল।” তিনি আরও জানান, এই ঘটনার জেরে তাঁর ক্যানসার আক্রান্ত মা-ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। লাইভে…
Read More