30
Dec
নতুন ছবি মুক্তির আগেই বিতর্কের মুখে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘হোক কলরব’। মূলত ছবির টিজারে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখে একটি বিশেষ সংলাপ ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো, মণীষীদের নাম নিয়ে তৈরি এক সংলাপ বাঙালির ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় একজন আইপিএস অফিসারের ভূমিকা পালন করছে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ক্ষুদিরাম চাকী’। প্রসঙ্গত একটি দৃশ্যে তাঁকে বলতে শোনা যায়, “নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!” বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকীর আত্মবলিদানকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলেই মনে করছেন অনেকে। আর এই নিয়েই ক্ষোভ জমেছে নেটিজেনদের মধ্যে। শাশ্বত চট্টোপাধ্যায়কেও বিঁধতে…
