TOLLYWOOD

অভিনেত্রী কোয়েল মল্লিক একের পর এক শুটিংয়ে ব্যস্ত, কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

অভিনেত্রী কোয়েল মল্লিক একের পর এক শুটিংয়ে ব্যস্ত, কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী?

কোয়েল মল্লিকের এই মুহূর্তে অভিধান থেকে ‘বিশ্রাম’ শব্দটি মুছে গিয়েছে। সম্প্রতি অভিনেত্রী ‘সোনার কেল্লায় যকের ধন’ ছবির শুটিং শেষ করেছেন। তার এক সপ্তাহের মধ্যে অভিনেত্রী ‘মিতিন মাসি’ সিরিজ়ের নতুন ছবির শুটিং শুরু করে দিয়েছেন।‘জঙ্গলে মিতিন মাসি’ গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল। মাত্র ছ’মাসের মধ্যে কোয়েল নতুন মিতিন অর্থাৎ ‘একটি খুনির সন্ধানে মিতিন’ ছবিটির শুটিং শুরু করে দিয়েছেন। কোয়েল বললেন, ‘‘আমার ফেব্রুয়ারিতে ছবিটার শুটিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার পর ডেটের সমস্যার জন্য দুটো ছবির শুটিংয়ের মধ্যে সময়টা কমে এল।’’ মিতিনের চরিত্রটি ‘স্বপ্নের চরিত্র’ হিসেবে উল্লেখ করেছেন কোয়েল । কোয়েল বললেন, ‘‘প্রতিবাদ করুন বা না করুন, মহিলারা দিনের শেষে…
Read More
‘শ্রীময়ীর সঙ্গেও বিয়েটা কি টিকবে?’, এটা কিসের আভাস দিলেন পিঙ্কি?

‘শ্রীময়ীর সঙ্গেও বিয়েটা কি টিকবে?’, এটা কিসের আভাস দিলেন পিঙ্কি?

অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তাদের সম্পর্কের কথা বেমালুম অস্বীকার করেছিলেন। পরবর্তীতে সেই হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গেই প্রেম-ভালবাসা করে এবং বিয়ে করেন কাঞ্চন।২০২০ সালের লোকডাউনের সময় যখন চারিদিক শান্ত এবং করোনার ভয় সবার মনে, ঠিক ওই সময় একটা সুখের সংসারে আগুন লাগে। খবরের হেডলাইন হয়ে উঠলো ওই পরিবার এর কথা। অভিনেতা কাঞ্চন মল্লিক (তখনও উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক হননি) উঠে এলেন খবরের হেডলাইনে। তিনি নাকি এক হাঁটুর বয়সি অভিনেত্রীর প্রেমে পড়েছেন এবং সেই প্রেম অনেক দূর এগিয়েছে। এ পর্যন্ত ঠিক ছিল। কোনো মানুষ তার জীবনে কি করবেন আর কি করছেন তা যার পুরো বেক্তিগত বিষয়। কিন্তু সমস্যা অন্য জায়গায়…
Read More
ঋতুপর্ণা টলিপাড়ার রেষারেষি প্রসঙ্গে কি বললেন?

ঋতুপর্ণা টলিপাড়ার রেষারেষি প্রসঙ্গে কি বললেন?

ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের সংস্থার অধীনে বিভিন্ন সামাজিক কাজ করেন এমন কি সেই সংস্থার অধীনে ছবি প্রযোজনাও করেছেন। ঋতুপর্ণার ম্যানেজার হিসেবে দীর্ঘ দিন কাজ করছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। রবিবার তিনি নিজস্ব প্রযোজনা সংস্থার (এন্ডেভার ফিল্মস) ঘোষণা করলেন, যাঁর নেপথ্যে রয়েছেন স্বয়ং ঋতুপর্ণা। মূলত তাঁরই পরামর্শে এই নতুন সফর শুরু হচ্ছে শর্মিষ্ঠার। টলিপাড়ায় বড় বড় সংস্থার কাজ আছে অনেক কিন্তু ছোট ছোট সংস্থার কাজ নেই বললেই চলে। তার ওপর অভিনেত্রীর এমন উদ্যোগে খুশি পুরো টলিপাড়া। অভিনেত্রী বললেন, ‘‘আমি সব জিনিসকে ভালোর দৃষ্টিভঙ্গি থেকে দেখতেই পছন্দ করি। আমার টিমের সদস্যরা আমার পরিবার। তাঁদের যাতে ভাল হয়, সেটাই সব সময় চাইবো! আসলে, ভালবাসায় ভালবাসা বাড়ে…
Read More