22
Apr
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং কখনওই তাঁদের ঝলমলে রসায়ন দিয়ে অনুরাগীদের মুগ্ধ করতে ব্যর্থ হন না। প্রেম, বিয়ে, দাম্পত্যে, বলিউডে তাঁরা যেন নতুন সমীকরণ তৈরি করেছে। পর্দাতেও জনপ্রিয় জুটি এই পাওয়ার কাপল। বলিপাড়াতেও সম্প্রতি দীপিকার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবরে খুশির হাওয়া। কিছুদিন আগেই আম্বানি পরিবারের বিয়েতে হাজির হয়েছিলেন জুটিতে। ভাইয়ের বিয়ে উপলক্ষে আবারও দুটিতে ক্যামেরাবন্দি হলেন। জেডব্লিউ ম্যারিয়ট, জুহুতে আয়োজিত হয়, দীপিকা পাড়ুকোনের কাকার ছেলে, মিহির মঞ্জেশ্বর-এর বিয়ে। তিনি নমিতা মাসুরকারের সঙ্গে দক্ষিণ ভারতীয় রীতিতে গাঁটছড়া বাঁধেন। বিখ্যাত রেশমে সায়গল ওয়েডিংস অত্যন্ত উজ্জ্বলতার সাথেরাজকীয়ভাবে এই বিবাহের সমস্ত পরিকল্পনা করে। দীপিকা বিয়েবাড়িতে কোল্ড শোল্ডার সাদা শাড়িতে আগুন ছড়িয়েছেন। সঙ্গে মেসিবান, খোঁপায় ফুল…
