সম্প্রতি ‘ককটেল ২’ ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল বিনোদন দুনিয়ায়। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা এবং কৃতি সেননকে। তিন জনেই বর্তমানে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকা হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে পেলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিটির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন শাহিদ কাপুর। জানা গিয়েছে, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন। অন্যদিকে, দুই নায়িকার পারিশ্রমিক প্রায় সমান। দুজনেই নাকি প্রায় ১৫ কোটি নিয়েছেন বলেই সূত্রের খবর।
খবর, ‘কবীর সিংহ’ ছবির সাফল্যের পর থেকেই নিজের পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন শাহিদ। অন্যদিকে, জাতীয় পুরস্কার পাওয়ার পর কৃতি সেননের পারিশ্রমিকও বেড়েছে বলে জানা যায়। রশ্মিকা মন্দানার ঝুলিতেও রয়েছে ‘পুষ্পা’-র মতো একাধিক বক্স অফিস সফল ছবি, যা তাঁর জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। ফলে পারিশ্রমিকে তারতম্য থাকলেও তিনজনেই এখন বলিউডের সফল তারকা।
