দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর, ২ বছরে পা দিল ‘বেবি দুয়া’

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাড়ুোকন ও রণবীর সিংহ। এর মধ্যেই দেখতে দেখতে দুয়া পাড়ুকোন সিংহের হয়ে গেল দু’বছর বয়স। বাবা-মায়ের মধ্যমণি সে। কন্যার জন্মদিনের একগুচ্ছ মুহূর্ত ভাগ করে নিলেন তারকাদম্পতি।

সাদা রঙের লেসের তৈরি প্যান্ট ও ক্রপ টপ, মুখ প্রসাধনহীন। এমন বেশে দেখা গিয়েছে দীপিকাকে। তাঁরও মাতৃত্বের দু’বছর পূর্ণ হল ৮ সেপ্টেম্বর। দীপিকার স্ফীতোদরও প্রকাশ্যে এল মঙ্গলবার। আসন্ন সন্তানও তাঁদের ভাগ করা ছবিতে জায়গা করে নিল। রণবীরের পরনেও ছিল সাদা রঙের প্যান্ট ও লিনেন শার্ট। আর ছোট্ট দুয়ার পরনেও সাদা রঙের ফ্রিল দেওয়া টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা ঝুঁটি। বাবা-মায়ের সঙ্গে হাসির ফোয়ারা তার মুখেও।

একটি ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দুয়া। সে মুখ ঢেকে আহ্লাদিত হয়ে দাঁড়িয়ে আছে। আবার কোথাও দেখা যাচ্ছে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে দেখছে দুয়া ও রণবীর। একটি ছবিতে দেখা যায়, দুয়াকে কোলে নিয়ে খেলছেন রণবীর।

ছবিগুলি ভাগ করে দীপিকা ও রণবীর লেখেন, “বেবি দুয়া এবং আমাদের মন, দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।” দুয়াকে অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর আসন্ন সন্তানের জন্য তারকাদম্পতিকেও শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

By Paromita