দ্বিতীয়বার সন্তান জন্মের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন দীপিকা পাড়ুকোন

মুম্বাই বিমানবন্দরে দেখা যায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের জন্মের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সেলিব্রিটি পাপারাজ্জিদের শেয়ার করা ছবি ও ভিডিওগুলো দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে।

বিমানবন্দরে দীপিকাকে বেশ সাধারণ সাজে দেখা যায়; তিনি পরেছিলেন ঢিলেঢালা সাদা শার্ট ও ডেনিম জিন্স। এর সঙ্গে ছিল সানগ্লাস, কাঁধে একটি ব্যাগ এবং পরিপাটি করে আঁচড়ানো চুল। চলতি বছরের শুরুর দিকে দীপিকা ও রণবীর একটি প্রেগন্যান্সি টেস্ট কিটের ছবি শেয়ার করে তাদের দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছিলেন। এই দম্পতি ২০২৪ সালে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছিলেন।

By Arpita Debnath