‘ডেটিং অ্যাপ’-এ দেবচন্দ্রিমা! কী ঘটল তাঁর সঙ্গে?

‘ডেটিং অ্যাপ’-এ ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের। সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি স্টোরি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আমার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।”

এই ঘটনায় কিছুটা আতঙ্কিত অভিনেত্রী। তাঁর আশঙ্কা, ওই প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথা বলাও হয়েছে। যদি সেই ব্যক্তি ভেবে বসেন, অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে কথা বলছেন, সেটাই চিন্তার কারণ।

যদিও এই ধরনের অ্যাপের মাধ্যমে অনেকেই তাঁদের মনের মানুষ খুঁজে পেয়েছেন। অভিনেত্রী আরও লেখেন, “আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না। কিন্তু এসবে আমার কোনও আগ্রহ নেই। তাই যদি কেউ আমার নামে কোনও প্রোফাইলের (সংশ্লিষ্ট ব্যক্তির) সঙ্গে কথা বলে থাকেন তা হলে তা একেবারে ভুয়ো।” সকলকে সাবধান করতেই এই পোস্ট করেন অভিনেত্রী।

By Durgasree Mitra