ভারতের বৃহত্তম বাণিজ্যিক যান নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস, ভারতের প্রথম ব্যাটারি ইন্টেলিজেন্স ও লাইফসাইকেল ম্যানেজমেন্ট কোম্পানি ‘ফিনজো ইভি সলিউশনস প্রাইভেট লিমিটেড’-এর (টার্নো) সঙ্গে একটি সমঝোতা স্মারক বা মউ স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হলো বৈদ্যুতিক ছোট বাণিজ্যিক গাড়ি এবং পিকআপ গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও উপযোগী ফাইন্যান্সিং স্কিম প্রদান। এই অংশীদারিত্বের আওতায়, টাটা মোটরসের গ্রাহকরা সহজে ও দ্রুত ঋণ পাবেন, পাশাপাশি থাকবে নমনীয় কিস্তি পরিশোধের পরিকল্পনা এবং ২৫% নিশ্চিত বাইব্যাক গ্যারান্টি।
টার্নোর ডিরেক্টর বরুণ নায়ার বলেন, “আমাদের লক্ষ্য ইভি মালিকানাকে সহজ করে ভারতে জিরো-ইমিশন গতিশীলতার প্রসার ঘটানো। টাটা মোটরসের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা কাস্টমাইজড ফাইন্যান্সিং এবং ২৫ শতাংশ নিশ্চিত বাইব্যাক সুবিধা পাবেন। আমাদের ব্যাটারি ইন্টেলিজেন্স ও লাইফসাইকেল ম্যানেজমেন্ট দক্ষতার মাধ্যমে আমরা বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহনের মালিকানা ও রিসেল জার্নিকে আরও নিশ্চিত করে তুলছি।”
টাটা মোটরসের এসসিভিপিইউ-এর ভাইস প্রেসিডেন্ট পিনাকী হালদার বলেন, “টেকসই লাস্ট-মাইল লজিস্টিকস ও পরিবেশবান্ধব গতিশীলতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। টার্নোর সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য ঋণের বাধা দূর করা এবং দীর্ঘমেয়াদি রিসেল ভ্যালু সুরক্ষিত করার মাধ্যমে জিরো-ইমিশন গতিশীলতায় রূপান্তরকে আরও সহজ ও আত্মবিশ্বাসী করে তুলবে।”
টাটা মোটরস এস প্রো ইভি, এস ইভি ১০০০ এবং ইন্ট্রা ইভি পিকআপের মতো বৈচিত্র্যময় পরিসরের মাধ্যমে বৈদ্যুতিক বাণিজ্যিক যানের অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে। ১৫০টির বেশি শহরে ২৫,০০০-এর অধিক পাবলিক চার্জার, ২০০টির বেশি ডেডিকেটেড ইভি সাপোর্ট সেন্টার, ‘সম্পূর্ণ সেবা ২.০’, ‘ফ্লিট এজ’ প্ল্যাটফর্ম এবং শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের একটি শক্তিশালী ও ব্যাপক ইকোসিস্টেম দিচ্ছে এই কোম্পানি।
টাটা মোটরস ও টার্নোর যৌথ উদ্যোগে সহজ ঋণ ও নিশ্চিত বাইব্যাক অফার
