আইপিএলের আগে দিল্লির নেতৃত্বে বদল, অক্ষরের জায়গায় কে?

আগামী আইপিএলে নতুন অধিনায়কের অধীনে খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালস। নিজেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বর্তমান অধিনায়ক অক্ষর পটেল। দলের প্রধান কোচ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করা হবে।

দিল্লি দলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও নীতীশ রানার। ফলে তাঁদের মধ্যে কাউকে দায়িত্ব দেওয়া হবে, নাকি অন্য কাউকে বেছে নেবে দল, তা এখনও স্পষ্ট নয়। সৌরভ জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০২৫ সালের আইপিএলের আগে অক্ষরকে অধিনায়ক করা হয়েছিল। তাঁর নেতৃত্বে দিল্লি প্রথম মরসুমে পঞ্চম এবং পরের মরসুমে ষষ্ঠ স্থানে শেষ করে। দুই মরসুমেই প্লে-অফে জায়গা করতে পারেনি দল।

অন্যদিকে, গত মরসুমে ব্যাট ও বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি অক্ষর। ১৪ ম্যাচে ১৭৩ রান করার পাশাপাশি মাত্র ৬টি উইকেট নিয়েছিলেন তিনি। এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও দিল্লির হয়ে ক্রিকেটার হিসেবে খেলবেন এই অলরাউন্ডার।

By Durgasree Mitra