আদিত্য বিড়লা জুয়েলারির ব্র্যান্ড ইন্দ্রিয়া বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, বিয়ের পবিত্র পরম্পরা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উদযাপন করে লঞ্চ করল নতুন ২২ ক্যারেট সোনার ব্রাইডাল কালেকশন ‘সোনাময়ী’। গঙ্গার পবিত্র জলধারা থেকে সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্য বাংলার ঐতিহ্য ও প্রকৃতির অনুপ্রেরণায় তৈরি এই কালেকশন আধুনিক কনের সাজে তুলে ধরেছে বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও আবেগ।
কালেকশনে রয়েছে দুটি বিশেষ গয়না শুভমিলন গোল্ড চোকার এবং শুভদৃষ্টির গোল্ড লং নেকলেস। সুন্দরবনের ম্যানগ্রোভের শিকড়, সুন্দরী ফুল, মাছের নকশা এবং গঙ্গার ঢেউয়ের অনুপ্রেরণায় তৈরি শুভমিলন চোকারে ফুটে উঠেছে বর-কনের একসঙ্গে নতুন জীবনের পথে যাত্রার প্রতীকী ছবি। অন্যদিকে, বাঙালি বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রীতি শুভদৃষ্টির অনুপ্রেরণায় তৈরি লং নেকলেসটিতে রয়েছে মুকুট, আলপনা, ময়ূর, হাতি, জুঁই ফুল এবং ইলিশ মাছের মতো ঐতিহ্যবাহী মোটিফ।
ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি বলেন, “ব্রাইডাল জুয়েলারি শুধুমাত্র সাজের উপকরণ নয়, এটি একজন নারীর পরিচয়, ঐতিহ্য ও জীবনের বিশেষ মুহূর্তের প্রতিফলন। সোনাময়ীর মাধ্যমে আমরা বাংলার সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে আধুনিক ডিজাইনের মেলবন্ধন ঘটিয়েছি।”
ইন্দ্রিয়ার মার্কেটিং ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং বিভাগের প্রধান শান্তিস্বরূপ পান্ডা জানান, সোনাময়ীর মাধ্যমে বাংলার বিবাহ-পরম্পরা ও শুভদৃষ্টির মতো আবেগঘন রীতিকে আধুনিক কনের কাছে নতুনভাবে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
ইন্দ্রিয়ার ডিজাইন বিভাগের প্রধান অভিষেক রাস্তোগি বলেন, বাংলার শিল্প, প্রকৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে সোনার গয়নায় রূপ দেওয়ার পাশাপাশি প্রতিটি নকশার অন্তর্নিহিত অর্থ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও শিল্পকলাকে গয়নার মাধ্যমে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবেই ইন্দ্রিয়ার এই নতুন নিবেদন।
ইন্দ্রিয়া নিয়ে এলো সোনাময়ী, বাংলার নতুন ব্রাইডাল কালেকশন
