আইআরডিএআই চেয়ারম্যানের কমিক বুক সিরিজ প্রকাশ

‘সবার জন্য বিমা’ লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে ‘ইন্সুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া’-র চেয়ারম্যান শ্রী অজয় শেঠ একটি ‘ভোক্তা সচেতনতা কমিক বুক সিরিজ’ লঞ্চ করেছেন। এর উদ্দেশ্য হলো জীবন বিমার জটিল বিষয়গুলোকে সহজ গল্প বলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তোলা।
এই শিক্ষামূলক কমিক সিরিজে ম্যারেড উইমেনস প্রপার্টি অ্যাক্ট, ওয়েভার অব প্রিমিয়াম এবং ক্রিটিক্যাল ইলনেস রাইডারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ‘সুপ্রিয়’ নামের এক তরুণ ইন্সুরেন্স অ্যাডভাসরের বাস্তব জীবনের গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
জাতীয় বিমা সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ‘আইএসি-লাইফ’-এর চেয়ারপার্সন শ্রী কমলেশ রাও এবং ‘লাইফ ইন্সুরেন্স কাউন্সিল’-এর সেক্রেটারি জেনারেল শ্রী আদিত্য গুপ্ত উপস্থিত ছিলেন। তাঁরা জানান, এই উদ্ভাবনী উদ্যোগটি ভারতীয় পরিবারগুলোর আর্থিক প্রস্তুতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে। অনুষ্ঠানে কমলেশ রাও, ডি দোরাইস্বামী (এমডি, এলআইসি), সমীর বনসল (এমডি ও সিইও, পিএনবি মেটলাইফ) এবং ঋষভ গান্ধীর (এমডি ও সিইও, ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্সুরেন্স) উপস্থিতিতে ‘ইন্ডিয়া আস্কস: হোয়াই প্রায়োরিটাইজ লাইফ ইন্সুরেন্স?’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনও হয়।
জানানো হয়েছে, ২০২৬ অর্থবছর নাগাদ বিমা শিল্পে ‘নিউ বিজনেস প্রিমিয়ামে’ ১৫.৭% বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে এবং ২.৮৩ কোটিরও বেশি পলিসি ইস্যু করা হয়েছে। তা সত্ত্বেও, ভারতে এখনও ৮৭% জীবন বিমার ঘাটতি রয়েছে, যা ১৮-৩৫ বছর বয়সীদের মধ্যে ৯০%-এরও বেশি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ২০১৯ সালে গঠিত ‘ইন্সুরেন্স অ্যাওয়ারনেস কমিটি’ দেশজুড়ে সচেতনতা বাড়াতে নিরলস কাজ করে চলেছে।

By Business Bureau