নিষেধাজ্ঞা কাটিয়ে কি কাজে ফিরছেন অনির্বাণ?

ফেডারেশনের বিরোধিতা করায় টলিপাড়ায় ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচাৰ্য। কমবেশি মাস ছয়েক ধরে অভিনয়, পরিচালনা, কোনও কিছুতেই নেই তিনি। ফেডারেশনের আপত্তিতেই নাকি এই বিপত্তি!

তাঁর হয়ে প্রকাশ্যে ‘ক্ষমা’ চেয়েছেন অনেকেই। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। বরং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস পাল্টা প্রশ্ন তোলেন, “সবাই অনির্বাণের হয়ে বলছেন। উনি নিজে তো কিছুই বলছেন না। তা হলে কি অনির্বাণের ফেরার ইচ্ছে নেই?”

শুটিং নিয়ে মতবিরোধ হওয়ায় ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব পৌঁছে যায় আদালত পর্যন্ত। খবর, সেই মামলায় ফেডারেশনের বিরুদ্ধে মোট ১৫ জন পরিচালক কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অনির্বাণ তাঁদের মধ্যে অন্যতম। সেই সময়ে ওই ১৫ জন পরিচালক ‘নিষিদ্ধ’ হলেও বাকিরা নাকি পরে ‘সমঝোতা’ করে কাজে ফেরেন। ফলে মামলা খারিজ হয়ে যায়। তাঁদের মধ্যে ‘ব্যতিক্রম’ কেবল অনির্বাণ।  

সূত্রের খবর, সম্প্রতি মামলা খারিজ হওয়ার বিষয়টি নিয়ে ফেডারেশনে বৈঠক হয়। সেই প্রেক্ষিতে অনির্বাণের বিষয়টি যাতে বিবেচনা করা হয়, এমন অনুরোধও জানানো হয়েছে। শোনা যাচ্ছে, মার্চের মাঝামাঝি উভয়পক্ষের উপস্থিতিতে অনির্বাণের কাজে ফেরার কথা ঘোষণা হতে পারে।

By Durgasree Mitra