‘ডন ৩’ ছবিতে ফিরছেন শাহরুখ? 

আসন্ন ‘ডন ৩’ ছবির নতুন নায়ক নাকি রণবীর সিংহ। এ খবর ছড়াতেই তোলপাড় বিনোদন দুনিয়া। ইতিমধ্যেই সেই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই।

তবে ঘনিষ্ট সূত্রে খবর, রণবীরের বদলে শাহরুখ খানকেই আবার ওই চরিত্রে দেখা যাবে। এই মুহূর্তে রণবীর অভিনীত ‘ধুরন্ধর’ ছবি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। তাই একের পর এক গ্যাংস্টার ঘরানার ছবিতে অভিনয় করতে নারাজ অভিনেতা। সেই কারণেই নাকি ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির থেকে সরে এলেন তিনি। এমনটাই দাবি ঘনিষ্ট সূত্রের।  

তবে শোনা গিয়েছে, একটি শর্ত বেঁধে দিয়েছেন বাদশা। এই ছবিতে দক্ষিণী পরিচালক অ্যাটলীকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ। তবে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির দুই ছবি ‘ডন’ এবং ‘ডন ২’-এর পরিচালক ফারহান আখতার এখনও এ বিষয়ে কিছু বলেননি।

By Durgasree Mitra