কলকাতায় এসে পৌঁছালেন মায়ানগরীর অভিনেত্রী কল্কি কেকলাঁ। প্রযোজক নিখিল আডবাণীর আসন্ন ভৌতিক-রহস্য-রোমাঞ্চ সিরিজ ‘কহর’-এ দেখা যাবে তাঁকে। বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনায় অনন্যা বন্দ্যোপাধ্যায়, গৌরব চাওলা। প্রযোজনায় এমি এন্টারটেনমেন্ট।
শুটিংয়ের কারণেই কলকাতায় হাজির অভিনেত্রী। রবিবার থেকে বাগবাজারের তস্য গলি পরিণত হয়েছে শুটিং ফ্লোরে। সকাল সকাল সেখানে মোতায়েন পুলিশ ভ্যান। পাশের বাড়ির মেয়ের মতোই চেয়ারে বসে কল্কি। ‘অ্যাকশন’ শব্দেই ক্যামেরার মুখোমুখি। সংলাপ বলে দাঁড়াতেই ‘কাট’। শুটিং দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও। এদিন এভাবেই বাগবাজার এবং কলেজ স্ট্রিটে চলল শুটিং।
সোমবারেও চলছে শুটিং। শুটের ফাঁকে কলেজ স্ট্রিটে ফুটপাথের উপরে বসে থাকতে দেখা গিয়েছে পরম-কল্কি জুটিকে।
