প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী!

প্রয়াত হলেন মঞ্চ ও চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা এবং নাট্যনির্দেশক তমাল রায়চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশির উপরে। আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

খবর, দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর শরীরে পেসমেকারও বসানো ছিল। বয়সজনিত অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন এই বর্ষীয়ান শিল্পী। মৃত্যুকালে রেখে গিয়েছেন পুত্র, কন্যা এবং পুত্রবধূকে।

তাঁর ঝুলিতে রয়েছে ‘নোবেল চোর’, ‘বড়া দিন’, ‘চাঁদের পাহাড়’, ‘জাতিস্মর’ এবং ‘দ্য নেমসেক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নাট্য ও চলচ্চিত্র জগতে।

By Durgasree Mitra