ক্যানসার সচেতনতায় মালদায় বিশেষ কর্মসূচি মণিপাল হাসপাতালের

সোমবার মালদায় মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের উদ্যোগে ‘অন্বেষণা’ কর্মসূচির আয়োজন করা হল। ক্যানসার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের জন্য মিডিয়া প্রিভিলেজ কার্ড চালু করা হয়।

আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতে প্রায় ১৫.৭ লক্ষ নতুন ক্যানসার রোগী ধরা পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব ও দেরীতে রোগ ধরা পড়ায় অনেক রোগী সময়মতো চিকিৎসা পান না। অনুষ্ঠানে ডা. সুদীপ দাস, ডা. অরিন্দম মণ্ডল ও ডা. সায়ন দাস আধুনিক চিকিৎসা পদ্ধতি যেমন ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, রোবোটিক সার্জারি, আইজিআরটি, আইএমআরটি, ভিএমএটি ও এসবিআরটি -এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মিডিয়া প্রিভিলেজ কার্ড-এর মাধ্যমে সাংবাদিকদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং নির্ভরযোগ্য চিকিৎসা তথ্য সহজে পৌঁছে দেওয়া হবে।

By Business Bureau